Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাদাখ সংঘাতের আবহেই ভারতকে সুপার হারকিউলিস বিমানের যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি দেবে আমেরিকা

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার সঙ্গে ফের একবার বড়সড় প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে ভারত। লকহিড মার্টিনের তৈরি সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমানের যন্ত্রপাতি কেনার জন্য আমেরিকার সঙ্গে ৯ কোটি মার্কিন ডলারের চুক্তি করছে ভারত। এই চুক্তিতে সুপার হারকিউ

লাদাখ সংঘাতের আবহেই ভারতকে সুপার হারকিউলিস বিমানের যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি দেবে আমেরিকা

শেষ আপডেট: 2 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার সঙ্গে ফের একবার বড়সড় প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে ভারত। লকহিড মার্টিনের তৈরি সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমানের যন্ত্রপাতি কেনার জন্য আমেরিকার সঙ্গে ৯ কোটি মার্কিন ডলারের চুক্তি করছে ভারত। এই চুক্তিতে সুপার হারকিউলিস বিমানের যন্ত্রপাতিই শুধু নয়, এর উন্নত প্রযুক্তিও ভারতের সঙ্গে ভাগ করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ও আমেরিকার মধ্যে সামরিক ক্ষেত্রে বোঝাপড়া অনেক বেড়েছে। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সি (DSCA) জানিয়েছে,  সামরিক ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে এই নতুন চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। শুধু সামরিক ক্ষেত্রই নয়, রাজনৈতিক স্থিতাবস্থা, অর্থনীতি, এবং ব্যবসাবাণিজ্য সংক্রান্ত বিষয়েও দু’দেশের মধ্যে সম্পর্ক অনেক দৃঢ় হবে। আমেরিকার থেকে সুপার হারকিউলিস বিমানের যে যন্ত্রপাতি চেয়ে পাঠিয়েছে ভারত সেগুলির মধ্যে আছে, কার্টরিজ অ্যাকচুয়েটেড ডিভাইস, প্রপেল্যান্ট অ্যাকচুয়েটেড ডিভাইস, ফায়ার এক্সটিংগুইশার, বিবিইউ-৩৫/বি কার্টরিজ ইমপাল্স স্কুইবস ইত্যাদি। সি-১৩০জে সুপার হারকিউলিস হল চার ইঞ্জিনের টার্বোপ্রপ মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট। এই এয়ারক্রাফ্ট বানিয়েছে লকহিড মার্টিন। ২০১৮ সালের ফ্রেবুয়ারিতে বিশ্বের ১৭টি দেশকে ৪০০টি সুপার হারকিউলিস বিমান বিক্রি করেছে আমেরিকা। সুপার হারকিউলিসকে বলা হয় কার্গো এবং এয়ারলিফ্ট এয়ারক্রাফ্ট। ককপিটে দু’জন পাইলট এবং একজন লোডমাস্টার লাগে। ২০১৭ সাল থেকে ভারতীয় বায়ুসেনায় রয়েছে সুপার হারকিউলিস। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন, ১৯ টনের বেশি ওজন বইতে পারে সুপার হারকিউলিস। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় সাড়ে তিনশো কিলোমিটারের বেশি। যে কোনও দুর্গম এলাকায় পৌঁছে যেতে পারে এই বিমান। পাহাড়ি এলাকায় ওঠানামা করার ক্ষমতাও আছে সুপার হারকিউলিসের। দিনে ও রাতে, আবহাওয়ার যে কোনও পরিস্থিতিতে এই কার্গো বিমানের উপর ভরসা রাখতে পারে বায়ুসেনা। দুর্গম পাহাড়ি এলাকায় প্যারাট্রুপারদের পৌঁছে দিতে এই বিমানেরই দরকার হয়। সর্বোচ্চ ২৮ হাজার ফুট অবধি উচ্চতায় উঠতে পারে সুপার হারকিউলিস। ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, উদ্ধারকাজের জন্য এই বিমান ব্যবহার করেন বায়ুসেনারা। আমেরিকার থেকে কেনা আলট্রা-লাইট হাউইৎজার কামান ইতিমধ্যেই লাদাখ সীমান্তে মোতায়েন করেছে ভারত। কৌশলগত বিশেষজ্ঞদের মতে, চিন-ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যেভাবে উত্তাপ বাড়ছে তাতে সুরক্ষা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে ভারতীয় সেনার আর্টিলারি বাহিনীর জন্য হাউইৎজার কামান বড় হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। ১৪৫টি এম-৭৭৭ হাউইৎজার কেনার জন্য আমেরিকার সঙ্গে প্রায় ৪ হাজার কোটি টাকার চুক্তি করেছিল ভারত। ২০১৭ সালে প্রথম আলট্রা-লাইট হাউইৎজার আসে ভারতের হাতে। এম-৭৭৭ হাউইৎজার টাইটেনিয়ামের তৈরি। ওজনে ৪ টনের কাছাকাছি। সহজেই আকাশপথে উড়িয়ে এই কামানগুলিকে যে কোনও দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব। এম-১০৭, এম-৭৯৫, ইআরএফবি ও এম৯৮২—এই চার ধরনের গোলা ভরা যায় এই কামানে। ২৪-৪০ কিলোমিটার রেঞ্জ অবধি ভারী গোলাবর্ষণ করতে পারে  হাউইৎজার কামান।

```