Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

অক্টোবর থেকেই ৫জি ভারতে! নিলামের পর বড় ঘোষণা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভারতে ৫জি (5G) স্পেকট্রামের নিলাম সম্পন্ন হয়েছে। সবচেয়ে বেশি টাকার স্পেকট্রামের বরাত পেয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। সেই নিলামের পরেই ৫জি নিয়ে বড় ঘোষণা হয়ে গেল। কেন্দ্রের টেলিকম মন্ত্রী জানিয়ে দিলেন, চলতি বছরের

অক্টোবর থেকেই ৫জি ভারতে! নিলামের পর বড় ঘোষণা

শেষ আপডেট: 1 August 2022 18:38

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভারতে ৫জি (5G) স্পেকট্রামের নিলাম সম্পন্ন হয়েছে। সবচেয়ে বেশি টাকার স্পেকট্রামের বরাত পেয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। সেই নিলামের পরেই ৫জি নিয়ে বড় ঘোষণা হয়ে গেল। কেন্দ্রের টেলিকম মন্ত্রী জানিয়ে দিলেন, চলতি বছরের অক্টোবর মাসেই ভারতে ৫জি পরিষেবা লঞ্চ করা হবে।

সোমবার কেন্দ্রের টেলিকম (Indian Telecom Service) মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এও জানিয়েছেন ৫জি স্পেকট্রামের ৮৮ হাজার ৭৮ কোটি টাকার বরাত পাচ্ছে মুকেশ আম্বানির সংস্থা। ৫জি-র জন্য সবচেয়ে বেশি দাম তারাই দিয়েছে। আগামী ১০ অগস্টের মধ্যে ৫জি স্পেকট্রাম বরাদ্দ করে দেওয়া হবে। ৫জি পরিষেবা চালু হলে দেশে টেলিকম সার্ভিসের মানোন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন অশ্বিনী বৈষ্ণব।

গত ২৬ জুলাই থেকে ৫জি স্পেকট্রামের নিলাম শুরু হয়েছে। মোট ৭২ হাজার ৯৮ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামের জন্য তোলা হয়েছিল। তার ৭১ শতাংশ নিলামে বিক্রি হয়ে গেছে। নিলাম হয়েছে মোট ৪০ রাউন্ড।

৫জি স্পেকট্রামের অর্ধেক অংশই সাম্প্রতিক নিলামে বিক্রি হয়েছে আকাশছোঁয়া দরে। ৮৮ হাজার ৭৮ কোটি টাকায় তা কিনেছে জিও। এই নিলামে মুকেশ আম্বানির সঙ্গে দৌড়ে ছিলেন দেশের আরও এক ধনী শিল্পপতি গৌতম আদানি। তিনি পাচ্ছেন ২১২ কোটি টাকার বরাত। আদানির কেনা স্পেকট্রামের পরিমাণ এক শতাংশেরও কম।

একাধিক ব্যান্ডের স্পেকট্রাম কিনেছে জিও। ৭০০ মেগাহার্টজের সেই স্পেকট্রামে সিগন্যালের রেঞ্জ থাকবে ৬ থেকে ১০ কিলোটার পর্যন্ত। দেশের ২২টি সার্কেলেই তাদের পরিষেবা পাওয়া যাবে।

আদানিদের কেনা স্পেকট্রাম ২৬ গিগাহার্টজ, তবে সেগুলি পাবলিক নেটওয়ার্ক নয়। এছাড়া জিও-র পাশাপাশি এয়ারটেল কিনেছে ৪৩ হাজার ৮৪ কোটি টাকার স্পেকট্রাম। ভোডাফোন কিনেছে ১৮ হাজার ৭৮৪ কোটি টাকার স্পেকট্রাম।

আরও পড়ুন: ৫জি-র নিলামে শেষ হাসি আম্বানিরই, ৮৮ হাজার কোটির বরাত পেল জিও


```