
শেষ আপডেট: 29 June 2023 12:40
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিককালে ভারতীয় ফুটবল দলের উন্নতিতে তাদের ফিফা ক্রম তালিকার উন্নতি ঘটল। তারা কিছুদিন আগেই আন্তঃ মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট জিতেছে। পাশাপাশি সাফ ফুটবলেও সেমিতে উঠেছে। দলের অধিনায়ক সুনীল ছেত্রীও দারুণ ফর্মে।
বৃহস্পতিবার ভারতীয় শিবিরে খুশির আমেজ। তারা ক্রম তালিকায় উঠে এসেছে ১০০-তে। গত পাঁচ বছরে এমন উন্নতি ঘটেনি। ভারতীয় দল এশিয়াতে রয়েছে ১৮তম স্থানে।
এমন ঘটনায় কোচ ইগর স্টিম্যাশ খুশি। তিনি জানিয়ে দিয়েছেন, বিশ্বের প্রথম একশোতে স্থান করে নেওয়া গর্বের মূহূর্ত। তারমধ্যেই ভারত সাফের সেমিফাইনালে নামবে শনিবার সন্ধেবেলায়।
যদিও ভারতীয় শিবিরে কোচ ইগরকে নিয়ে সমস্যাও রয়েছে। তিনি সাফের আসরে দু’বার লাল কার্ড দেখে পুরো আসর থেকেই বাতিলের পথে। এতে করে একটা দলের মনোসংযোগে আঘাত করেছে। দল কিংবা ফেডারেশন পাশে নেই তাঁর। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটিকে ইতিমধ্যেই শোকজ করেছে কোচকে। তারা মনে করছে, কোচ প্রয়োজনের চেয়ে বেশি আবেগ দেখিয়ে ফেলছেন মাঠে।