Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাত পোহাতেই কমল দৈনিক সংক্রমণ, ৭২ হাজার করোনা আক্রান্ত একদিনে, বাড়ল সুস্থতার হারও

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার এক মাস ধরে দৈনিক সংক্রমণের হার উদ্বেগের কারণ। গত দু’দিনে সব রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণ ৯০ হাজারের কোঠায় পৌঁছে গিয়েছিল। গতকালই নতুন সংক্রমণ ধরা পড়েছিল প্রায় ৯১ হাজার। সেদিক থেকে কিছুটা হলেও স্বস্তি মিলল। কেন্দ্রীয় স্

রাত পোহাতেই কমল দৈনিক সংক্রমণ, ৭২ হাজার করোনা আক্রান্ত একদিনে, বাড়ল সুস্থতার হারও

শেষ আপডেট: 7 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার এক মাস ধরে দৈনিক সংক্রমণের হার উদ্বেগের কারণ। গত দু’দিনে সব রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমণ ৯০ হাজারের কোঠায় পৌঁছে গিয়েছিল। গতকালই নতুন সংক্রমণ ধরা পড়েছিল প্রায় ৯১ হাজার। সেদিক থেকে কিছুটা হলেও স্বস্তি মিলল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ৭২ হাজারের কাছাকাছি। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে ব্রাজিলকে ছাড়িয়ে এখনও বিশ্বের দু’ নম্বরেই আছে ভারত। কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪২ লাখ ছাড়িয়ে গিয়েছে। আজকের হিসেবে ৪২ লাখ ৮০ হাজার ৪২২। সেই সঙ্গেই বেড়েছে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যাও। কেন্দ্রের হিসেবে দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৮ লাখ ৮৩ হাজারের কাছাকাছি। অ্যাকটিভ কেস প্রায় ২১ শতাংশ। করোনায় মৃতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। ভাইরাসের সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৩ জনের। তবে মৃতের সংখ্যা বাড়লেও মৃত্যুহার আগের থেকে অনেকটাই কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে এখন করোনায় মৃত্যুহার ১.৭০%, যা এখনও অবধি বিশ্বে সর্বনিম্ন। আজকের বুলেটিনে আরও একটা ইতিবাচক দিক হল সুস্থতার হার বৃদ্ধি। ৪২ লাখ করোনা আক্রান্ত হলেও সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩৩ লাখের বেশি। সুস্থতার হার ৭৭.৩১%। একদিনে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের সংখ্যাও কম নয়। যেখানে প্রায় ৭২ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে, সেখানে করোনা জয়ীদের সংখ্যা ৭৩ হাজারের বেশি। https://twitter.com/ICMRDELHI/status/1303170261689094144 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, দেশের এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা ‘আর নম্বর’ কমে গেছে। গত শুক্রবার আর নম্বর ছিল ১.০৯ পয়েন্টে, সোমবার সেটা কমে দাঁড়িয়েছে ১.০৮ পয়েন্টে। কেন্দ্রের লক্ষ্য হল এই আর নম্বর একের নীচে নামিয়ে ফেলা। তাহলেই করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে যাবে। কজন আক্রান্তের থেকে বেশিজনের মধ্যে সংক্রমণ ছড়ানোর হার কমবে। পুদুচেরীতে আর নম্বর সবচেয়ে কম ০.৯২, বিহারে ০.৯৭। তেলঙ্গানা ও তামিলনাড়ুতেও আর নম্বর একের নীচে নেমে গেছে যথাক্রমে ০.৯৭ ও ০.৯৯। কোভিড পজিটিভিটি রেট ফের বেড়েছে। গত শুক্রবার পজিটিভিটি রেট তথা সংক্রমণএর হার কমে গিয়েছিল ৭.৭০ শতাংশে। সোমবার দেখা গেল সংক্রমণের হার বেড়ে ৮.০৫ শতাংশে পৌঁছে গেছে। সংক্রমণের হার বাড়ায় দৈনিক বৃদ্ধিও গত কয়েকদিনে মাত্রা ছাড়িয়েছিল। আশার কথা হল, কোভিড টেস্ট আরও বেড়েছে দেশে। এ যাবৎ পাঁচ কোটির বেশি করোনা পরীক্ষা হয়েছে দেশজুড়েই। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর হিসেবে ৫ কোটি ৬ লক্ষ ৫০ হাজার ১২৮। গতকাল সোমবার দেশে নমুনা পরীক্ষা হয়েছে প্রায় ১১ লাখের কাছাকাছি। দেশে কোভিড টেস্টের ল্যাবরেটরির সংখ্যা আরও বেড়েছে। মোট ১৬৬৮টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হচ্ছে যার মধ্যে সরকারি ল্যাবরেটরি ১০৩৫টি ও বেসরকারি ল্যাব রয়েছে ৬৩৩টি।

```