Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বলিউডের অভিনেত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক কখনওই পিছু ছাড়ে না আদিত্য পাঞ্চোলির। যখন তিনি অভিনয় করতেন তখনও একাধিক বার নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পরেও তাই। এ বার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন বলিউডেরই এক অভিনেত্রী। কিন্তু অভিযোগকারিণীর নাম প্রকাশ করেন

আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বলিউডের অভিনেত্রীর

শেষ আপডেট: 26 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক কখনওই পিছু ছাড়ে না আদিত্য পাঞ্চোলির। যখন তিনি অভিনয় করতেন তখনও একাধিক বার নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পরেও তাই। এ বার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন বলিউডেরই এক অভিনেত্রী। কিন্তু অভিযোগকারিণীর নাম প্রকাশ করেনি পুলিশ। আদিত্য বলেছেন, তাঁকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। তিনি তদন্তে সবরকম ভাবে সাহায্য করতে রাজি বলেও জানান তিনি। বৃহস্পতিবার মুম্বই পুলিশের মুখপাত্র ডেপুটি কমিশনার মঞ্জুনাথ শিঙ্গে জানান, আদিত্যের বিরুদ্ধে বলিউডের এক পরিচিত অভিনেত্রী এই অভিযোগ করেছেন। তবে শিঙ্গে এ ব্যাপারে বিশদে কিছু বলতে চাননি। তবে যেটুকু জানা গেছে, ঘটনাটি টাটকা নয়। বছর দশেকের পুরনো। পাঞ্চোলি ওই অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। ভারাসোভা থানার পুলিশ এফআইআর করে একাধিক ধারায় মামলা রুজু করেছে। তদন্তও শুরু হয়েছে। অভিযোগকারিণীর দাবি, আদিত্য তাঁকে একাধিক বার ধর্ষণ করেছেন। যৌন ও মানসিক নিগ্রহও করেছেন। অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১৭। সেই সময়েই ওই অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু পুলিশ আদিত্যকে সতর্ক করে ছেড়ে দেয়। ২০১৫ সালে সঞ্জয় লীলা বনশালির বাজিরাও মস্তানিতে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছে আদিত্যকে।              

```