Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

২ বিলিয়নের বেশি মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ মোবাইল উৎপাদন! বিশ্বে বড় জায়গায় ভারত

দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তি এবং বিজ্ঞানগত দিক দিয়ে বিগত কয়েক বছরে তরতর করে এগিয়েছে ভারত। বিদেশের উপর ভরসা না করে এখন দেশের মাটিতেই নানারকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। মোবাইল ফোন উৎপাদনে ভারত যেমন বহু আগেই দ্বিতীয় স্থানে উঠে এস

২ বিলিয়নের বেশি মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ মোবাইল উৎপাদন! বিশ্বে বড় জায়গায় ভারত

শেষ আপডেট: 17 August 2023 03:00

দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তি এবং বিজ্ঞানগত দিক দিয়ে বিগত কয়েক বছরে তরতর করে এগিয়েছে ভারত। বিদেশের উপর ভরসা না করে এখন দেশের মাটিতেই নানারকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট উৎপাদন হচ্ছে। মোবাইল ফোন উৎপাদনে ভারত যেমন বহু আগেই দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। আর এবার সাম্প্রতিক রিপোর্টে জানা গেল, কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) কর্মসূচির জেরে এদেশে স্মার্টফোন তৈরির (mobile production) প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, ভারতে তৈরি স্মার্টফোনের ইউনিট পরিসংখ্যান বর্তমানে ২ বিলিয়ন অতিক্রম করেছে। শিপমেন্টের ক্ষেত্রে রেজিস্টার হয়েছে ২৩% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটও (CAGR)।

সূত্রের খবর, ‘অ্যাপল’, ‘স্যামসং’, ‘রেডমি’, ‘ওপ্পো’-এর মতো সমস্ত কোম্পানির পোর্টফোলিওতেই প্রচুর ‘মেক ইন ইন্ডিয়া’ ফোন রয়েছে বলে জানা গিয়েছে। (Make in India)

এতেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে, ভারত ফোন তৈরিতে নতুন রেকর্ড গড়ার পথে হাঁটছে। বছরখানেক আগেই যদিও এক কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন যে, মোবাইল ফোন উৎপাদনে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ। এমনকী নিজের কথার সপক্ষে যুক্তি দিতে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতে মোবাইল তৈরির পরিসংখ্যানও তুলে ধরেছিলেন তিনি। তবে মোদী সরকারের দ্বিতীয় আমলেও যে এর পরিবর্তন ঘটেনি, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাউন্টারপয়েন্ট রিসার্চের ডিরেক্টর তরুণ পাঠক।

তিনি জানান যে, তারা এই কয়েক বছরে তরতরিয়ে স্থানীয় উৎপাদনে বৃদ্ধি দেখছেন। শুধুমাত্র ২০২২ সালেই সামগ্রিক ভারতীয় বাজারে ৯৮ শতাংশের বেশি শিপমেন্টে ছিল ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোডাক্ট। রিপোর্ট অনুযায়ী, বর্তমান সরকার যখন ২০১৪ সালে ক্ষমতায় আসে, তখন ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোডাক্টের শিপিংয়ের হার ছিল মাত্র ১৯%। সেখান থেকে এই ৮-১০ বছরের মধ্যে এর যে বিপুল উন্নতি হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই!

আর এই উন্নতি কেন্দ্রীয় সরকারেরই উদ্যোগেই বলে মনে করছেন অনেকে। তাঁদের দাবি, বর্তমান সরকার আত্মনির্ভর ভারত-এর মতো যেসব স্কিম চালু করেছে। আর এতেই উপকৃত হচ্ছে দেশীয় বাজার। উল্লেখ্য, এহেন প্রভূত উন্নতি দেখে অনুমান করা হচ্ছে যে, ভারত মোবাইল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ হওয়ার কারণে বহুল পরিমাণে কর্মসংস্থান হতে পারে। মানুষের চাহিদা মেটাতে আগামী ৬-১২ মাসে ভারতে মোবাইল ফোন তৈরির জন্য প্রায় ৬০ হাজার টি চাকরি তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়োগ পুরোপুরি চাহিদার উপর ভিত্তি করেই হবে।

ডেটা কানেকশন ছাড়া এবার মোবাইলেই সরাসরি টিভি দেখা যাবে!


```