Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে গুরুদোয়ারাকে মসজিদে পরিণত করার উদ্যোগ, তীব্র প্রতিবাদ ভারতের

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে জানা যায়, লাহোরের একটি গুরুদোয়ারাকে মসজিদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার পাকিস্তানের হাইকমিশনে ওই উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেন

পাকিস্তানে গুরুদোয়ারাকে মসজিদে পরিণত করার উদ্যোগ, তীব্র প্রতিবাদ ভারতের

শেষ আপডেট: 28 July 2020 03:01

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগে জানা যায়, লাহোরের একটি গুরুদোয়ারাকে মসজিদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার পাকিস্তানের হাইকমিশনে ওই উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে বলেন, "লাহোরের নওলাখা বাজারে গুরুদোয়ারা শহিদি আস্থানকে মসজিদে পরিণত করার চেষ্টা হচ্ছে। ওই স্থানে ভাই তারু সিংজি শহিদ হয়েছিলেন। পাকিস্তান দাবি করছে, ওইখানে একসময় শহিদ গঞ্জ নামে একটি মসজিদ ছিল। গুরুদোয়ারাকে ফের মসজিদে পরিণত করার চেষ্টা হচ্ছে। আমরা পাকিস্তানের হাই কমিশনারের কাছে এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছি।" https://twitter.com/mssirsa/status/1287275529532399616 অকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং সিরসা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উদ্দেশে টুইট করে বলেন, "চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।" তাঁর কথায়, "পাকিস্তানের চরমপন্থীরা শহিদি স্থান সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে চায়। এই প্রচেষ্টা মৌলিক মানবাধিকারের বিরোধী। কোনও ব্যক্তিকে ধর্মাচরণের স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। শহিদি স্থানকে বেআইনি দখলদারদের থেকে মুক্ত করতে আপনি ব্যবস্থা নিন।" বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানকে আমরা বলেছি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণের জন্য ব্যবস্থা নিন। তাদের ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় উদ্যোগী হন।

```