Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি মিটিংয়ের মধ্যেই ভিডিও স্ক্রিনে ভেসে উঠলো অশ্লীল পর্ন ভিডিও, রাজস্থানে অস্বস্তিতে সচিব

দ্য ওয়াল ব্যুরো: সচিবালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে আচমকাই স্ক্রিনে ভেসে উঠল পর্ন ভিডিও। চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গেলেন বৈঠকে উপস্থিত সরকারি অফিসাররা। কিন্তু টেকনিক্যাল টিম এসে অশ্লীল ভিডিও থামাতে থামাতে কেটে গেল দু মিনিট। এই কাণ্ড ঘটেছে র

সরকারি মিটিংয়ের মধ্যেই ভিডিও স্ক্রিনে ভেসে উঠলো অশ্লীল পর্ন ভিডিও, রাজস্থানে অস্বস্তিতে সচিব

শেষ আপডেট: 4 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সচিবালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে আচমকাই স্ক্রিনে ভেসে উঠল পর্ন ভিডিও। চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গেলেন বৈঠকে উপস্থিত সরকারি অফিসাররা। কিন্তু টেকনিক্যাল টিম এসে অশ্লীল ভিডিও থামাতে থামাতে কেটে গেল দু মিনিট। এই কাণ্ড ঘটেছে রাজস্থানে খাদ্য ও সরবরাহ বিভাগের প্রশাসনিক মিটিংয়ে। মঙ্গলবার সকালে জয়পুরে রাজস্থান খাদ্য ও সরবরাহ দফতরের সচিবালয়ে বৈঠক শুরু হয়। ভিডিও কনফারেন্সে থাকতে বলা হয়েছিল বিভিন্ন জেলার আধিকারিকদের। দফতরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করার জন্য। দফতরের সচিব মুগ্ধা সিং রাজস্থানের ৩৩টি জেলার সরবরাহ দফতরের অফিসার ও বিভাগীয় অফিসারদের সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলছিলেন। তখনই স্ক্রিনে চলতে শুরু করে পর্ন ভিডিও। স্ক্রিনে অশ্লীল ভিডিও চলতে শুরু করায় থতমত খেয়ে যান সকলেই। কী করবেন, কী ভাবে ভিডিও বন্ধ করবেন, তা বুঝতেই উপস্থিত সকলের কিছুক্ষণ সময় লাগে। ডাক পড়ে টেকনোলজি বিভাগের কর্মীদের। তাঁরা এসে ওই ভিডিও বন্ধ করতে করতে কেটে যায় মিনিট দুয়েক। দফতরের সচিব মুগ্ধা সিং জানান, তিনি ন্যাশন্যাল ইনফরমেটিকস সেন্টারের অধিকর্তাকে ডেকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। যে বা যারা দোষী, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুগ্ধা।  

```