একদিনে আড়াই কোটি ভ্যাকসিন, তবে কাঁটা হয়ে থাকল ভারতের 'জনসংখ্যা'
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিন (Vaccine) প্রদানে রেকর্ড গড়েছে ভারত। নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর আড়াই কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে সারা ভারতে। এই রেকর্ড সংখ্যক ভ্যাকসিন দেওয়ার দিনেও ভারতের জনসংখ্যা নিয়ে এক চিন্তার বার্তা রেখে গেল।
শেষ আপডেট: 18 September 2021 11:27
দ্য ওয়াল ব্যুরো: ভ্যাকসিন (Vaccine) প্রদানে রেকর্ড গড়েছে ভারত। নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর আড়াই কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে সারা ভারতে। এই রেকর্ড সংখ্যক ভ্যাকসিন দেওয়ার দিনেও ভারতের জনসংখ্যা নিয়ে এক চিন্তার বার্তা রেখে গেল।
গতকালের রেকর্ড নিয়ে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এমনকি নিজের জন্মদিনে এমন সাফল্যতে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটে সেকথা জানানও তিনি। পাশাপাশি, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডের জনসংখ্যার সঙ্গে তুলনা টেনে একদিনের ভ্যাকসিনের রেকর্ড নিয়ে টুইট করে ভারত সরকার।
এই নিয়েই ভারতের জনসংখ্যা নিয়ে নতুন আশঙ্কার তৈরি হল। ভারতের তুলনায় অস্ট্রেলিয়া আয়তনে প্রায় আড়াই গুন বড়। সেখানে দাঁড়িয়ে জনসংখ্যার বিচারে অনেক এগিয়ে ভারত। প্রায় ১৩০ কোটির ভারতে বিচারে অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র আড়াই কোটি।
আরও পড়ুনঃ
ভ্যাকসিন দেওয়ার রেকর্ডে জ্বরে ভুগছে 'একটি রাজনৈতিক দল', কংগ্রেসকে কটাক্ষ মোদীর
জনসংখ্যা বৃদ্ধি নিয়ে ভারতে বহুদিন ধরেই আলোচনা চলছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের দিকে হাঁটার ভাবনা দেশের কয়েকটি রাজ্যেরও। সেইনিয়ে নতুন করে বিল আনার ভাবনাও আছে অসম, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো রাজ্যে সরকারের। কিন্তু এখনও যে হারে জনসংখ্যা বাড়ছে তা নিয়ে আশঙ্কার সৃষ্টি হচ্ছে।
[embed]https://twitter.com/mygovindia/status/1439069596133167107[/embed]
যেখানে অস্ট্রেলিয়াতে প্রায় সবার টিকাকরণ সমাপ্তির পথে সেখানে ভারতে করোনা টিকা দিতে হিমশিম খাচ্ছে। বিপুল জনসংখ্যা হওয়ায় করোনা মোকাবিলার নিয়মাবলীগুলো না মানাই থেকে যাচ্ছে।
পাশাপাশি, গতকালের টুইটে ভ্যাকসিন প্রদানের সাফল্যকে তুলে ধরতে ক্যানাডা ও নিউজিল্যান্ডের জনসংখ্যার সঙ্গেও তুলনা করা হয়েছে। সেইদিক থেকে দেখতে গেলেও অনেক পিছিয়ে ভারত।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'