Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজস্থানে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা

দ্য ওয়াল ব্যুরো: গণপিটুনির শেষতম ঘটনার শিকার এ বার পুলিশকর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজসামান্দ জেলায়। আইন নিজেদের হাতে তুলে নিল একদল ক্ষিপ্ত জনতা। কুঁয়ারিয়ার বাসিন্দা হেড কনস্টেবল আবদুল গনি (৪৮) একটি জমি নিয়ে গোলমালের তদন্ত করতে

রাজস্থানে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা

শেষ আপডেট: 13 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: গণপিটুনির শেষতম ঘটনার শিকার এ বার পুলিশকর্মী। শনিবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজসামান্দ জেলায়। আইন নিজেদের হাতে তুলে নিল একদল ক্ষিপ্ত জনতা। কুঁয়ারিয়ার বাসিন্দা হেড কনস্টেবল আবদুল গনি (৪৮) একটি জমি নিয়ে গোলমালের তদন্ত করতে গেছিলেন। একটি জমির জবরদখলের অভিযোগের তদন্ত করছিলেন তিনি। সেখানেই তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশের কথা কাটাকাটি শুরু হয়। তার থেকে হাতাহাতি বেধে যায়। উন্মত্ত জনতা আবদুল গনিকে বেধড়ক মারধর করে। তাঁকে উদ্ধার করে পুলিশ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তারেরা তাঁকে মৃত ঘোষণা করেন। জেলার উচ্চপদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে। গত কয়েক বছরে রাজস্থানে গণপিটুনির বেশ কিছু ঘটনা ঘটেছে। গত বছর রাকবর খান নামে বছর আঠাশের এক যুবককে গরু চুরির অভিযোগে বেধড়ক মারে কিছু লোক। তাকে উদ্ধার করে পুলিশ নিয়ে যাওয়ার পরে তাঁর মৃত্যু হয়। ২০১৭ সালে পহলু খান ও তাঁর দুই ছেলে জয়পুর থেকে গরু কিনে হরিয়ানায় নিজেদের গ্রামে ফেরার পথে একদল লোক তাঁদের ঘিরে ফেলে প্রচণ্ড মারধর করে। তাতে মৃত্যু হয় পহলু খানের। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম কারণে জনতার হাতে মার খেয়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। কখনও ছেলেধরা সন্দেহে, কখনও গরু চোর সন্দেহে, আবার কখনও গোমাংস নিয়ে যাওয়া হচ্ছে এই অজুহাতে। তার সঙ্গে জুড়েছে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করে মারধর।  

```