Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন বানাতে চলেছে ভারত

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই ইসরো ঘোষণা করেছে, খুব শীঘ্র চাঁদের উদ্দেশে রওনা হচ্ছে ভারতের মহাকাশযান। বৃহস্পতিবার ইসরোর প্রধান কে শিবন জানালেন, মহাকাশে নিজস্ব স্পেস সেন্টার তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে ভারত। এর আগে গগনায়ন নামে একটি প্রকল্প গ্র

মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন বানাতে চলেছে ভারত

শেষ আপডেট: 13 June 2019 12:55

দ্য ওয়াল ব্যুরো : বুধবারই ইসরো ঘোষণা করেছে, খুব শীঘ্র চাঁদের উদ্দেশে রওনা হচ্ছে ভারতের মহাকাশযান। বৃহস্পতিবার ইসরোর প্রধান কে শিবন জানালেন, মহাকাশে নিজস্ব স্পেস সেন্টার তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে ভারত। এর আগে গগনায়ন নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল। সেই প্রকল্পের অঙ্গ হিসাবেই তৈরি হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশন। শিবন বলেন, মহাকাশে মানুষ পাঠানোর পরেও গগনায়ন প্রকল্প চালিয়ে যাওয়া হবে। ভারত চায় নিজস্ব স্পেস স্টেশন বানাতে। সেখানে মাইক্রোগ্র্যাভিটি স্তরের নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। ২০২২ সালে গগনায়নের বর্তমান প্রকল্প শেষ হচ্ছে। তারপরে স্পেস স্টেশন বানানোর প্রকল্প শুরু হবে। আগামী পাঁচ-সাত বছরে ওই প্রকল্পের পরিকল্পনা হবে। বৃহস্পতিবার শিবনের সঙ্গে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় পরমাণু শক্তি ও মহাকাশ গবেষণা দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ইসরো প্রথমবার মহাকাশে মানুষ পাঠাবে ২০২২ সালে। আগামী ১৫ জুলাই চাঁদের উদ্দেশে যাত্রা করবে চান্দ্রায়ন-২ নামে উপগ্রহ। তা অবতরণ করবে চাঁদের দক্ষিণ মেরুতে। সেখানে এখনও পর্যন্ত কোনও দেশের মহাকাশযান যায়নি।

```