Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের ফল ঘোষণা হতেই রাষ্ট্রপতির সঙ্গে চিঠি নিয়ে দেখা করবে ২১ দলের বিরোধী জোট

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার পরেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে .যাবে ২১ দলের বিজেপি-বিরোধী জোট। বিরোধী নেতারা সঙ্গে নিয়ে যাবেন তাঁদের সকলের স্বাক্ষর করা জোটের চিঠি। আর দু-দফা নির্বাচন বাকি। ফল ঘোষণার পরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দে

ভোটের ফল ঘোষণা হতেই রাষ্ট্রপতির সঙ্গে চিঠি নিয়ে দেখা করবে ২১ দলের বিরোধী জোট

শেষ আপডেট: 6 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার পরেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে .যাবে ২১ দলের বিজেপি-বিরোধী জোট। বিরোধী নেতারা সঙ্গে নিয়ে যাবেন তাঁদের সকলের স্বাক্ষর করা জোটের চিঠি। আর দু-দফা নির্বাচন বাকি। ফল ঘোষণার পরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিরোধীরা দেখা করতে চান। যদি দেখা যায় ভোট ভাগাভাগি হয়েছে, তা হলে রাষ্ট্রপতিকে বিরোধীরা অনুরোধ করবেন শুধুমাত্র একক বৃহত্তম দলকে যেন সরকার গঠনের জন্য না ডাকা হয়। বিরোধীরা রাষ্ট্রপতির কাছে প্রমাণ করবেন যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা তাঁদের আছে। এই পরিকল্পনার কারণ, বিরোধী নেতাদের অনেকে মনে করছেন, ফল ঘোষণার পরেই একক বৃহত্তম দল আঞ্চলিক দলগুলি ভাঙানোর চেষ্টা করবে। রাষ্ট্রপতি যদি একক বৃহত্তম দলকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান, তা হলে দল ভাঙানোর চেষ্টা আর ঘোড়া কেনাবেচা চরমে উঠবে। তা আটকাতেই বিরোধীদের এই ভাবনা। গত ২০১৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭৪টি আসনের চেয়ে আটটি আসন বেশি পেয়েছিল। এনডিএ সরকারের মোট আসন সংখ্যা ছিল ৩৩৬। গত পাঁচ বছরে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠন নিয়ে নানারকম বিতর্ক তৈরি হতে দেখা গেছে। মণিপুর, গোয়া ও কর্ণাটকে নির্বাচনের ফল ঘোষণার পরে নির্বাচন-পরবর্তী জোট সরকার গড়বে, না একক বৃহত্তম দল সরকার গঠন করবে, তা নিয়ে  বিতর্ক তৈরি হয়। বিজেপি-বিরোধী ২১ দলের কোনও আনুষ্ঠানিক ভাবে জোট তৈরি না হলেও সবকটি দল একসাথে আছে বলে দাবি করছে।  

```