Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেঘ সরার লক্ষণ নেই, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে মুম্বই, জারি রেড অ্যালার্ট

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি থামার লক্ষণ এখনই নেই। বরং আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে মুম্বই এবং দক্ষিণ কোঙ্কন এলাকা। পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হইবে মহারাষ্ট্রের অন্যান্য প্রান্তেও। রায়গড়, ঠাণে, পাল

মেঘ সরার লক্ষণ নেই, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে মুম্বই, জারি রেড অ্যালার্ট

শেষ আপডেট: 8 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি থামার লক্ষণ এখনই নেই। বরং আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে মুম্বই এবং দক্ষিণ কোঙ্কন এলাকা। পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হইবে মহারাষ্ট্রের অন্যান্য প্রান্তেও। রায়গড়, ঠাণে, পালঘর, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গে আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। উপকূলবর্তী এলাকা ফাঁকা করে দেওয়ার নির্দেশ জারি করেছে প্রশাসন। টানা এক সপ্তাহেরও বেশি জলমগ্ন বাণিজ্যনগরী। কার্যত ডুবে গেছে রাস্তাঘাট, রেলপথ। যান চলাচল বিপর্যস্ত, রেল পরিষেবা প্রায় বন্ধ, রানওয়েতে জল জমে যাওয়ায় বিপর্যস্ত বিমান পরিষেবাও। আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে মুম্বই ও আশপাশের এলাকায়। যে কোনও রকম বিপর্যয় এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতি থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে। ফুঁসে উঠবে সমুদ্র। গত শনিবারই বিশাল ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছিল দু'জনকে। গত সপ্তাহে মুম্বইতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। ১ জুন থেকে শহরে বৃষ্টি হয়েছে ১৮০০ মিলিমিটার। আকাশভাঙা এই বৃষ্টি দেখে প্রমাদ গুনেছে বৃহন্মুম্বই পুরসভা। টুইট করে নাগরিকদের সতর্ক করেছে মুম্বই পুলিশও। বলা হয়েছে, ‘‘খুব দরকার না পড়লে বাড়ি থেকে বেরোবেন না।’’ ইতিমধ্যেই রত্নগিরির বাঁধ ভেঙে, মালাড-সহ আরও কয়েকটি এলাকার দেওয়াল ধসে মৃত্যু হয়েছে ৪০ জনেরও বেশি। জখম শতাধিক। গত কয়েকদিনে মুম্বই শহর ও শহরতলিতে রেল যোগাযোগ একেবারেই বিপর্যস্ত। তবে সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, মঙ্গলবার সকাল অবধি কুরলা ও মুলুন্দ সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রাস্তায় যানযটের বাড়তি চাপ সামলাতে সকাল থেকেই বেশ কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এ দিকে জল জমে থাকায় ঘাটকোপার, কঞ্জুমার্গ, সিয়ন-সহ বেশ কিছু স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার কারণে বিমান চলাচলে দেরি হচ্ছে। বিমানবন্দরের জন সংযোগ অধিকর্তা টুইট করে জানিয়েছেন, প্রতি মিনিটে দৃশ্যমানতা পালটে যাচ্ছে। কখনও কিছুটা পরিষ্কার হচ্ছে, পরের মুহূর্তে ফের ঝাপসা। ফলে এ দিন সকালেও বেশ কিছু বিমান বাতিল করতে হয়েছে।

```