Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আকাশেই ইঞ্জিন বিগড়ে গেল ইন্ডিগো বিমানের, বড় রক্ষা যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে জোরালো শব্দ করে বিগড়ে গেল ইন্ডিগো-র বিমানের একটি ইঞ্জিন। কাঁপতে থাকে বিমান, ধোঁয়াও বেরোতে থাকে।  চেন্নাই থেকে কলকাতা আসার পথে ওই ঘটনা ঘটে গত ৩ জানুয়ারি। মাঝ পথ থেকে বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। বড় ধ

আকাশেই ইঞ্জিন বিগড়ে গেল ইন্ডিগো বিমানের, বড় রক্ষা যাত্রীদের

শেষ আপডেট: 4 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে জোরালো শব্দ করে বিগড়ে গেল ইন্ডিগো-র বিমানের একটি ইঞ্জিন। কাঁপতে থাকে বিমান, ধোঁয়াও বেরোতে থাকে।  চেন্নাই থেকে কলকাতা আসার পথে ওই ঘটনা ঘটে গত ৩ জানুয়ারি। মাঝ পথ থেকে বিমানটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পান বিমানযাত্রীরা। এই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক। ইতিমধ্যে একটি প্রতিনিধিদল চেন্নাইয়ে গেছে। ইঞ্জিন বিগড়ে যাওয়া এই বিমানটিকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনের ব্লেডগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। যাত্রীদের থেকে পাওয়া খবর অনুযায়ী, মাঝ আকাশে জোরালো আওয়াজ করে থেমে যায় ইঞ্জিন। তবে ইন্ডিগো-র এক মুখপাত্র জানিয়েছেন, বিমান যান্ত্রিক সতর্কতা লক্ষ্য করে বিমানটিকে চেন্নাইয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ইঞ্জিন বন্ধ হয়নি, জরুরি অবতরণও করা হয়নি বলে দাবি করেছেন ওই মুখপাত্র। সংবাদসংস্থা পিটিআইকে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব আর এন চৌবে বলেন, আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কী হয়েছিল খতিয়ে দেখা হবে। ইন্ডিগো-র এই বিমানের ইঞ্জিন তৈরি করে মার্কিন সংস্থা প্র্যাট অ্যান্ড হুইটনি। এই সংস্থা ও আর এক বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ২০১৬ সাল থেকে এই দুই সংস্থার তৈরি এ৩২০ এয়ারবাস নিও ব্যবহার করছে ইন্ডিগো। এর আগেও কয়েকবার সমস্যা হয়েছে। তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে এয়ারবাস এবং প্র্যাট অ্যান্ড হুইটনি।

```