Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবাকে ঘরে বন্ধ করে দিয়ে শিশুকে ধর্ষণের হাত থেকে বাঁচালো ১৫ বছরের কিশোরী

দ্য ওয়াল ব্যুরো: একটি ১৫ বছরের কিশোরীর সাহস ও উপস্থিত বুদ্ধিতে মারাত্মক অপরাধের শিকার হতে গিয়ে বেঁচে গেল চার বছরের একটি শিশু। শিশুটিকে ধর্ষণ করতে যাচ্ছিল এক প্রৌঢ়। ঠিক সময়ে দেখে ফেলে লোকটিরই ১৫ বছরের মেয়ে। দেখেই সে ঘরে ঢুকে পড়ে বাচ্চাটিকে

বাবাকে ঘরে বন্ধ করে দিয়ে শিশুকে ধর্ষণের হাত থেকে বাঁচালো ১৫ বছরের কিশোরী

শেষ আপডেট: 9 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: একটি ১৫ বছরের কিশোরীর সাহস ও উপস্থিত বুদ্ধিতে মারাত্মক অপরাধের শিকার হতে গিয়ে বেঁচে গেল চার বছরের একটি শিশু। শিশুটিকে ধর্ষণ করতে যাচ্ছিল এক প্রৌঢ়। ঠিক সময়ে দেখে ফেলে লোকটিরই ১৫ বছরের মেয়ে। দেখেই সে ঘরে ঢুকে পড়ে বাচ্চাটিকে টেনে বার করে আনে বাবার থাবা থেকে। তার পর বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ঘটনাটি ঘটেছে শনিবার জামশেদপুরের সোনারি এলাকায়। চার বছরের শিশুটি ঝাড়খণ্ডের চাঁইবাসা এলাকার বাসিন্দা। সে তার দাদু-দিদার বাড়িতে বেড়াতে এসেছিল। তাকে চকোলেটের লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে আনে সুরেশ বোদরা নামে ওই লোকটি। তার পর তাকে ধর্ষণ করতে যায়। ঠিক এই সময়ে ঘটনাটি দেখে ফেলে অভিযুক্তের নিজের মেয়ে। বাবাকে চরম অপরাধ করার চেষ্টা করতে দেখে ১৫ বছরের মেয়েটি চিৎকার করে ওঠে। তাড়াতাড়ি ঘরে ঢুকে বাচ্চাটিকে টেনে বার করে আনে। তার পর বাবাকে ভিতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ইতিমধ্যে চেঁচামেচি শুনে এলাকার লোকজন জড়ো হয়ে যায়। অভিযুক্তকে ধরে মারধর করতে শুরু করে। মেয়েটি স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মীদের জানায়। তাঁরাই শিশুটিকে আদর্শ সেবা সংস্থান নামে স্থানীয় চাইন্ডলাইনে খবর দেন। পুলিশ সুরেশকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, সুরেশ ঘটনার সময় মত্ত অবস্থায় ছিল। সে এমনিতেই নিয়মিত মদ খায় ও পরিবারের উপর অত্যাচার করে বলে সুরেশের স্ত্রী ও ছেলেমেয়েরা পুলিশকে জানিয়েছে। তার ভয়ে তার পরিবার মুখ খুলতে সাহস পায় না। এর আগেও সে এলাকার মহিলাদের নানা ভাবে উত্ত্যক্ত করেছে। শনিবারের ঘটনায় কিশোরী মেয়েটির যে সাহস ও বুদ্ধি দেখে  পুলিশ ও প্রতিবেশীরা তার প্রশংসায় পঞ্চমুখ।

```