
শেষ আপডেট: 15 January 2022 06:13
সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও ট্যুইট করেছেন, আর্মি ডে-তে সেনা জওয়ান ও প্রবীণ সেনাকর্মীদের অভিনন্দন। জাতীয় সুরক্ষা নিশ্চিত করায় ভারতীয় সেনাবাহিনী নেতৃত্বদায়ী ভূমিকা নেয়। সীমান্ত সুরক্ষা, শান্তি রক্ষায় আমাদের জওয়ানরা পেশাদারিত্ব, সাহস, আত্মত্যাগের নজির গড়েছেন। আপনাদের সেবায় দেশ কৃতজ্ঞ। জয় হিন্দ! দেশের সীমান্তের চরিত্র একতরফা, একপেশে কায়দায় বদলে দেওয়ার যে কোনও চেষ্টা প্রতিহত করতে ভারতীয় সেনাবাহিনী কঠোর, ভারতের শান্তির বাসনা তার শক্তি থেকেই এসেছে, তাকে অন্য কিছু ধরে নিয়ে ভুল করবে চলবে না, গতকালই বলেছেন সেনাপ্রধান জেনারেল এমএম নরবনে। সেনা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও লিখেছেন, আমাদের সাহসী, দায়বদ্ধ সেনা জওয়ান ও তাঁদের পরিবারবর্গকে তাঁদের সাহসী, দেশের প্রতি নিঃস্বার্থ সেবার জন্য কুর্ণিশ করছি। আমরা সত্যিই আপনাদের জন্য গর্বিত।Indian Army personnel serve in hostile terrains and are at the forefront of helping fellow citizens during humanitarian crisis, including natural disasters. India is proud of the stellar contribution of the Army in Peacekeeping Missions overseas as well. pic.twitter.com/JnM9cpZDnu
— Narendra Modi (@narendramodi) January 15, 2022