Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই প্রথম তালিবানের সঙ্গে মুখোমুখি বৈঠক ভারতের, যদিও সরকারি উদ্যোগে নয়

দ্য ওয়াল ব্যুরো: এই প্রথম তালিবানদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠকে বসতে চলেছে ভারত। বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া হয়নি। আজ, শুক্রবার মস্কোয় আয়োজিত ওই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বস্তুত, বৈঠকটির আয়োজন করেছে রা

এই প্রথম তালিবানের সঙ্গে মুখোমুখি বৈঠক ভারতের, যদিও সরকারি উদ্যোগে নয়

শেষ আপডেট: 9 November 2018 01:06

দ্য ওয়াল ব্যুরো: 
বস্তুত, বৈঠকটির আয়োজন করেছে রাশিয়া। সেখানে আফগানিস্তানের পাশাপাশি ভারত, পাকিস্তান ও চিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন, রাশিয়ান ফেডারেশনের তরফে আয়োজিত ওই বৈঠকে প্রতিনিধি পাঠাবে ভারত। রভীশ কুমার বলেন, "আফিগানিস্তানে শান্তি ও সমন্বয় সাধনে সম্পূর্ণ সমর্থন রয়েছে ভারতের। সেখানে নিরাপত্তা, স্থায়িত্ব ও সংহতি বাড়াতে চাই আমরা।" সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিও সম্পন্ন হয়। এর পরেই মস্কোয় অনুষ্ঠিত হতে চলা বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় নর্থব্লক। সূত্রের খবর, এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আফগানিস্তানে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অমর সিনহা ও পাকিস্তানে ভারতের প্রাক্তন হাই কমিশনার টিসিএ রাঘবন। 
বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কাজাখাস্তান, কিরঘিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানকেও।

```