Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষকৃত্যের আগে জানা গেল রোগিণী জীবিত, তোপের মুখে হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: মৃত বলে ঘোষণা করেছিল সরকারি হাসপাতাল। বাড়ির লোক ‘মৃতদেহ’ বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে দেখলেন প্রাণ আছে দেহে। ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৫৫ বছর বয়সী ওই মহিলাকে। সংশ্লিষ্ট হাসপাতাল অবশ্য জীবিত রোগিণীকে মৃত ঘোষণা করার অভিযোগ অ

শেষকৃত্যের আগে জানা গেল রোগিণী জীবিত, তোপের মুখে হাসপাতাল

শেষ আপডেট: 4 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মৃত বলে ঘোষণা করেছিল সরকারি হাসপাতাল। বাড়ির লোক ‘মৃতদেহ’ বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে দেখলেন প্রাণ আছে দেহে। ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৫৫ বছর বয়সী ওই মহিলাকে। সংশ্লিষ্ট হাসপাতাল অবশ্য জীবিত রোগিণীকে মৃত ঘোষণা করার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার করিমনগরে। জাগতিয়াল জেলার রঙ্গাপেটে কনকাম্মা নিজের বাড়িতেই গত ৩১ মে পাথরের উপর পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম হন। তাঁকে করিমনগরের সূর্য হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে পরীক্ষা করে ডাক্তারেরা একটি অস্ত্রোপচার করেন। তার পর কনকাম্মা কোমায় চলে যান। বাড়ির লোকদের হাসপাতাল থেকে জানানো হয়, কনকাম্মার অবস্থা আশঙ্কাজনক। তার কয়েক ঘণ্টার মধ্যেই জানিয়ে দেওয়া হয়, তিনি মারা গেছেন। দেহ বাড়ি নিয়ে যেতে হলা হয়ে পরিবারের লোকদের। কনকাম্মার ‘মৃতদেহ’ বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে অন্য আত্মীয়স্বজনকে খবর দেন তাঁর পরিবার। শেষকৃত্যের ব্যবস্থাও করা হয়। পরিবারের দাবি,  শেষকৃত্যের আগে দেখা যায় ওই মহিলা ধীরে ধীরে নড়াচড়া করছেন। শ্বাসপ্রশ্বাসও নিচ্ছেন। তড়িঘড়ি বাড়ির লোকেরা তাঁকে জাগতিয়ালের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করানো হয়েছে কনকাম্মাকে। মৃত বলে ঘোষণা করার পরে রোগীর বেঁচে ওঠার ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়। গত বছরেই এ রকম একটি ঘটনা ঘটেছিল দক্ষিণ আফ্রিকার গুয়াতেং প্রদেশে। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন এক মহিলা। তাঁকে ঘটনাস্থলে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন প্যারামেডিকরা। পাঠানো হয় মর্গে। সেখানে ফ্রিজারে রেখে দেওয়া হয় মহিলাকে। আচমকাই এক মর্গকর্মীর চোখে পড়ে দেহটি নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে ফ্রিজার থেকে বার করে তাঁকে পাঠানো হয় হাসপাতালে। বেঁচে যান ওই মহিলা।  

```