Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুমুল লড়াই জো বার্গ টেস্টে, দক্ষিণ আফ্রিকাকে ২৪০ রানের টার্গেট দিল ভারত

দ্য ওয়াল ব্যুরো: চারদিনের বেশি চলতি জোহানেসবার্গ টেস্ট হওয়ার কথা নয়। তুমুল লড়াই চলছে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংস শেষ করেছে ২৬৬ রানে। বিনিময়ে প্রোটিয়া বাহিনী এক উইকেট হারিয়ে তুলেছে ৬০ রান। এক মাত্র উইকেটটি পেয়েছেন লর্ড শার্দুল ঠাকুর। ২৪০ রানের

তুমুল লড়াই জো বার্গ টেস্টে, দক্ষিণ আফ্রিকাকে ২৪০ রানের টার্গেট দিল ভারত

শেষ আপডেট: 5 January 2022 13:40

দ্য ওয়াল ব্যুরো: চারদিনের বেশি চলতি জোহানেসবার্গ টেস্ট হওয়ার কথা নয়। তুমুল লড়াই চলছে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংস শেষ করেছে ২৬৬ রানে। বিনিময়ে প্রোটিয়া বাহিনী এক উইকেট হারিয়ে তুলেছে ৬০ রান। এক মাত্র উইকেটটি পেয়েছেন লর্ড শার্দুল ঠাকুর। ২৪০ রানের টার্গেট দিয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে এই রান তোলা কার্যত চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার। তাদের ব্যাটিং গভীরতা ভাল নয়, পাঁচ উইকেট হারালেই তারা চাপে পড়ে যাবে। ভারতের দুই ব্যাটসম্যানের কাছে এই টেস্ট পরীক্ষার ছিল। সেই চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক্যা রাহানে অনেকটাই সফল তাঁদের কাজে। পূজারা করলেন ৮৬ বলে ৫৩, আর রাহানে করেছেন ৭৮ বলে ৫৮। তাঁদের জুটিই ম্যাচে ফেরাল ভারতীয় দলকে। না হলে বাকিদের মধ্যে রান পেয়েছেন হনুমা বিহারী ও শার্দুল ঠাকুর। তাঁদের জুটিও ভারতকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ২ উইকেটের বিনিময়ে ৮৫। রাহুল এবং মায়াঙ্কের উইকেটের পতনের পর পূজারা এবং রাহানে ইনিংসের হাল ধরেছিলেন। সেই জুটিই এদিন ভারতের স্কোর পৌঁছে দিলেন দেড়শো রানের উপরে। দলগত ১৫৫ রানের মাথায় আউট হন রাহানে। তাঁর সংগ্রহ ৫৮ রান। কিছুক্ষণ বাদে ফিরে যান পূজারাও তিনি করেন ৫৩ রান। এরপর পন্থ দ্রুত প্যাভিলিয়নে ফেরত যান। ১৬ রান করে ফেরেন অশ্বিনও। শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন হনুমা বিহারী এবং শার্দূল ঠাকুর। বিহারী করেন অপরাজিত ৪০ এবং শার্দূল ৫টি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে করেন ২৮ রান। দক্ষিণ আফ্রিকার  মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতার ইতিহাস গড়তে ভারতকে প্রোটিয়াদের আউট করতে হবে এই ২৩৯ রানের মধ্যে। গত ১১ বছরে শেষ ইনিংসে ২০০’র বেশি রান প্রোটিয়ারা তাড়া করেছে মাত্র এক বার। তাই ভারতীয় দল আশায় থাকলেও তাদের পেসারদেরও ভাল বোলিং করতে হবে। কারণ এই পিচে পেসাররা ভয়ঙ্কর সুবিধে পাচ্ছেন।    

```