Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সব চেয়ে সস্তা মোবাইল-ডেটা পরিষেবা দিয়ে বিশ্বের দরবারে প্রথম ভারত

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে সব চেয়ে সস্তা মোবাইল ডেটা কোন দেশে জানেন? পরিসংখ্যান বলছে, মোবাইল ডেটা বিশ্বে সব চেয়ে সস্তা ভারতেই। আর সৌজন্যে, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ করেছে ব্রিটেনের অনলাইন দর তুলনার সংস

সব চেয়ে সস্তা মোবাইল-ডেটা পরিষেবা দিয়ে বিশ্বের দরবারে প্রথম ভারত

শেষ আপডেট: 7 March 2019 06:27

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে সব চেয়ে সস্তা মোবাইল ডেটা কোন দেশে জানেন? পরিসংখ্যান বলছে, মোবাইল ডেটা বিশ্বে সব চেয়ে সস্তা ভারতেই। আর সৌজন্যে, মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ করেছে ব্রিটেনের অনলাইন দর তুলনার সংস্থা কেবল.কো.ইউকে। সংস্থাটির মতে, ভারতে মোবাইল ফোনে ১ জিবি ডেটা ব্যবহারের জন্য দাম দিতে হয় মাত্র ১৮.৫০ টাকা (০.২৬ মার্কিন ডলার)। তুলনায়, বিশ্বে এই গড় খরচ ৬০০ টাকা (৮.৫৩ মার্কিন ডলার)! বিশ্বের ২৩০টি দেশের মোবাইল ডেটা খরচের তুলনামূলক সমীক্ষা করে ওই সংস্থাটি জানিয়েছে, আমেরিকায় ১ জিবি ডেটা ব্যবহারের জন্য দিতে হয় ১২.৩৭ ডলার, ব্রিটেনে ৬.৬৬ ডলার। রিপোর্টে বলা হয়েছে, "ভারতের জনসংখ্যার বেশির ভাগটাই তরুণ প্রজন্ম এবং এঁদের প্রযুক্তি সচেতনতা অনেক বেশি। সেই কারণে ভারতে স্মার্টফোনের বিশাল বাজার, মোবাইল টেলিকম পরিষেবায় তীব্র প্রতিযোগিতা এবং ডেটার দাম এত কম।" তথ্য বলছে, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৪৩ কোটি। চিনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোনের বাজার এই ভারতেই। তিন বছর আগেও এ দেশে মোবাইল ফোন এবং ইন্টারনেট এত সস্তার ছিল না। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও ২০১৬ সালে জলের দরে ফোর-জি টেলিকম পরিষেবা দিয়ে বাজারে প্রবেশ করে মোবাইল ডেটার খরচ কয়েক গুণ কমিয়ে দেয়। বাড়িয়ে দেয় প্রতিযোগিতা। এই তিন বছরে রিলায়েন্স জিও-র গ্রাহক সংখ্যা বেড়ে পৌঁছেছে ২৮ কোটিতে। ফলে স্বাভাবিক ভাবেই জিও-র সঙ্গে পাল্লা দিতে এয়ারটেল, ভোডাফোন প্রভৃতি প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিও তাদের ডেটার দাম কমাতে বাধ্য হয়। ফলে, সামগ্রিক ভাবে গোটা দেশে মোবাইল ডেটার খরচ অনেক কমে আসে। ব্রিটেনের ওই মার্কেট রিসার্চ সংস্থাটি ২৩ অক্টোবর এবং ২৮ নভেম্বরের মধ্যে বিশ্বের ২৩০টি দেশের ৬৩১৩টি মোবাইল ডেটা প্ল্যান তুলনা করে রিপোর্ট প্রকাশ করেছে। এর মধ্যে ভারতের ৫৭টি প্ল্যান রয়েছে, যেখানে ১ জিবি ডেটার সর্বনিম্ন খরচ ১.৭৫ টাকা এবং সর্বোচ্চ ৯৯.৯ টাকা। ভারতের পরেই মোবাইল ডেটা সব চেয়ে সস্তা কিরগিস্তান, কাজাকিস্তান এবং ইউক্রেনে। এর উল্টো দিকে, মোবাইল ডেটা সব চেয়ে দামি জিম্বাবোয়েতে। সেখানে ১ জিবি ডেটার দাম ৭৫.২০ মার্কিন ডলার! অথচ, আফ্রিকার অন্য বেশ কয়েকটি দেশে যেমন, রোয়ান্ডা, সুদান এবং কঙ্গোতে ১ জিবি ডেটার দাম ১ মার্কিন ডলারেরও কম। চিনে ১ জিবি মোবাইল ডেটার দাম ৯.৮৯ মার্কিন ডলার। শ্রীলঙ্কায় ০.৮৭ ডলার, বাংলাদেশে ০.৯৯ ডলার এবং পাকিস্তানে ১.৮৫ ডলার। টেলিকম নিয়ামক সংস্থা ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, গত ডিসেম্বর মাসে কলকাতায় অন্য টেলিকম সংস্থাগুলির গ্রাহক সংখ্যা কমেছে, কিন্তু রিলায়েন্স জিও-র গ্রাহক বেড়েছে দু'লক্ষেরও বেশি। কলকাতায় জিও-র মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮১ লক্ষ। ডিসেম্বরের শেষে সারা দেশে জিও-র মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২৮.০১ কোটি!  

```