Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভারত অনেকদিন ধরে আমাদের কঠিন আঘাত করে চলেছে, সফরের আগে ফের বেসুরে মন্তব্য ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভারত আমাদের সঙ্গে ভাল ব্যবহার করেনি। বৃহস্পতিবার একই সুরে ফের মন্তব্য করলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত অনেক দিন ধরে আমাদের কঠিন আঘাত করে চলেছে। আ

ভারত অনেকদিন ধরে আমাদের কঠিন আঘাত করে চলেছে, সফরের আগে ফের বেসুরে মন্তব্য ট্রাম্পের

শেষ আপডেট: 21 February 2020 11:21

দ্য ওয়াল ব্যুরো : কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভারত আমাদের সঙ্গে ভাল ব্যবহার করেনি। বৃহস্পতিবার একই সুরে ফের মন্তব্য করলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত অনেক দিন ধরে আমাদের কঠিন আঘাত করে চলেছে। আমাদের পণ্যের ওপরে শুল্ক বসিয়ে রেখেছে চড়া হারে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার পণ্য যাতে ভারতের বাজারে বিক্রি করা যায়, সেজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ট্রাম্প। তার আগে বৃহস্পতিবার তিনি কলোরাডোয় 'কিপ আমেরিকা গ্রেট' নামে এক সভা করেন। সেখানে তিনি বলেন, "আমি আগামী সপ্তাহেই ভারত সফরে যাচ্ছি। আমরা ভারতীয়দের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলব। তারা অনেকদিন ধরে আমাদের কঠিন আঘাত করে চলেছে।" এই প্রসঙ্গে তিনি আরও একবার বলেন, আমি নরেন্দ্র মোদীকে সত্যিই পছন্দ করি। ট্রাম্পের সফরের সময় তাঁর সম্মানে আমেদাবাদে 'নমস্তে ট্রাম্প' নামে জনসভা হওয়ার কথা আছে। সেকথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি শুনেছি সেখানে ১ কোটি মানুষ উপস্থিত থাকবে। ভারতীয়রা বলেছে, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে রাস্তার দু'ধারে থাকবেন ৬০ লক্ষ থেকে ১ কোটি মানুষ।" এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে ট্রাম্প বলেন, “আমাদের সঙ্গে ভারতের একটা বাণিজ্য চুক্তি হতে পারে। কিন্তু আমি এই চুক্তিকে পরের জন্য বাঁচিয়ে রাখছি। এটা খুবই বড় একটা চুক্তি হতে চলেছে। কিন্তু এই চুক্তি এখনই হবে না। আমি জানি না, আমেরিকার নির্বাচনের আগে এই চুক্তি হবে কিনা। কিন্তু এটা ভারতের সঙ্গে খুবই বড় চুক্তি হতে চলেছে।” ট্রাম্পের এই কথাতেই পরিষ্কার ২৪ ও ২৫ ফেব্রুয়ারির সফরে এই বিষয়ে হয়তো আলোচনা হবে না। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ব্যাপারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা মার্কিন ট্রেড রিপ্রেজেনটেটিভ রবার্ট লাইটজারের। কিন্তু সম্ভবত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সফরে তিনি আসছে না। যদিও তিনি যে আসবেনই না সে ব্যাপারে এখনও কিছু নিশ্চিত করেনি হোয়াইট হাউস।

```