Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের কপ্টার দুর্ঘটনার ইতিহাস চমকে দেওয়ার মতো, কেড়েছে বহু প্রাণ

দ্য ওয়াল ব্যুরোঃ চিফ অফ ডিফেন্স স্টাফ তথা তিন সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর জঙ্গলে ভেঙে পড়েছে সেনার কপ্টার। এমআই১৭-ভি৫ হেলিকপ্টারটিতে ছিলেন ১৪ জন আরোহী। বিপিন রাওয়াতের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন সেখানে। তাঁদের উদ্ধার করে হ

ভারতের কপ্টার দুর্ঘটনার ইতিহাস চমকে দেওয়ার মতো, কেড়েছে বহু প্রাণ

শেষ আপডেট: 8 December 2021 10:36

দ্য ওয়াল ব্যুরোঃ চিফ অফ ডিফেন্স স্টাফ তথা তিন সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর জঙ্গলে ভেঙে পড়েছে সেনার কপ্টার। এমআই১৭-ভি৫ হেলিকপ্টারটিতে ছিলেন ১৪ জন আরোহী। বিপিন রাওয়াতের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন সেখানে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে কপ্টারে থাকা অনেকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলেও খবর সেনা সূত্রে। Gen Bipin Rawat Chopper Crash LIVE News Updates: CDS On Board, 5 Bodies  Recovered; Rajnath Singh ভারতীয় সেনার কপ্টার ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। ইতিহাস ঘাঁটলে চমকে উঠতে হয়। এর আগেও একাধিকবার এমন দুর্ঘটনার খবর পাওয়া গেছে। কখনও কাশ্মীর তো কখনও ভূটান বারে বারে সেনার কপ্টার ভেঙে বড় দুর্ঘটনার মুখে পড়েছেন আধিকারকরা। Powerful Indian politician killed in chopper crash - The San Diego  Union-Tribune   ২০০৯ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডি প্রাণ হারিয়েছিলেন এমনই এক কপ্টার দুর্ঘটনায়। বেল ৪৩০ কপ্টারটি হায়দরাবাদের বিমানবন্দর থেকে উড়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে সেটি। আবহাওয়ার গতিবিধি একেবারেই ইতিবাচক ছিল না। বিপদ বুঝে কপ্টারটি বাঁদিক ঘেঁষে কৃষ্ণা নদীর উপর দিয়ে ওড়াতে চেয়েছিলেন পাইলট। কিন্তু শেষরক্ষা হয়নি। নাল্লামালা জঙ্গলের উপর দিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভেঙে পড়ে আরোহী সমেত। Remembering people's CM YS Rajasekhara Reddy   যে চপারে এদিন রাওয়াত-সহ বাকিরা ছিলেন সেই একই মডেলের চপার দুর্ঘটনার কবলে পড়েছিল অরুণাচলপ্রদেশের ভারত-চিন সীমান্তে। এমআই ১৭ চপার ভেঙে পড়েছিল ইটানগর থেকে ৮০ কিলোমিটার দূরে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই ঘটে সেই দুর্ঘটনা। তবে সৌভাগ্য, দুই পাইলট-সহ চপারে থাকা কারওরই তেমন আঘাত লাগেনি। IAF copter crash-lands in Arunachal Pradesh, all crew safe: Report | Latest  News India - Hindustan Times   গত ২২ সেপ্টেম্বর উধমপুর বেস থেকে কাশ্মীরের দিকে যাওয়ার সময়ে ভেঙে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর চিতা-চেতক কপ্টার। ওই ঘটনায় মনোহ রোহিত কুমার এবং অর্জুন রাজপুত নামের দুই সেনার মৃত্যু হয়। সেই সময়ে সেনাবাহিনীর তরফে বলা হয়েছিল, রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলেই ওই দুর্ঘটনা ঘটেছিল। Two pilots killed after Army helicopter crash lands in J&K's Udhampur   বছর পাঁচেক আগে সেনা কপ্টারে বড় দুর্ঘটনা হয়েছিল দার্জিলিংয়ে। ২০১৬ সালের ৩০ নভেম্বর দার্জিলিংয়ের সুকনায় সামরিক ঘাঁটির কাছেই সেই কপ্টার ভেঙে পড়ে। মারা যান তিন উচ্চপদস্থ সেনা অফিসার। তাঁদের নাম মেজর সঞ্জীব লাথার, মেজর অরবিন্দ বাজালা এবং লেফটেন্যান্ট কর্নেল রজনীশ কুমার। এছাড়া আহত হয়েছিলেন আরও একজন।   3 army officers killed in Cheetah chopper crash - Social News XYZ   গত ৩ অগস্ট জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রঞ্জিত সাগর বাঁধ হ্রদের কাছে ভেঙে পড়ে আরও এক সেনার কপ্টার। পাঞ্জাবের পাঠানকোট থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত ওই রঞ্জিত সাগর লেকের জল তোলপাড় করে উদ্ধার অভিযান ও তল্লাশি চালানো হয়েছিল। সেটি ছিল ধ্রুব সিরিজের কপ্টার। তাতে ছিলেন দুজন পাইলট। তবে তাঁরা দুজনেই বেঁচে গিয়েছেন। Kathua chopper crash: Search op for co-pilot, wreckage in full swing -  Hindustan Times   ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ভূটানের ইওনফুলা বিমানবন্দরের কাছে ভারতীয় সেনাবাহিনীর একটি কপ্টার ভেঙে পড়েছিল। তাতে দুজন পাইলট প্রাণ হারান। একজন ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পাইলট এবং অন্যজন ছিলেন রয়্যাল ভূটানিজ সেনাবাহিনীর পাইলট। খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি ভেঙে পড়েছিল। bhutan indian helicopter crash

```