Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০১২ সালে দেশ পেল প্রথম বাঙালি রাষ্ট্রপতি

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। এই আবহেই জেনে নেওয়া যাক পুরনো কিছু রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। ২০১২ সালে দেশ পায়

২০১২ সালে দেশ পেল প্রথম বাঙালি রাষ্ট্রপতি

শেষ আপডেট: 18 July 2022 07:30

দ্য ওয়াল ব্যুরো: দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) জন্য আজ ভোট নেওয়া হবে। সংসদ ভবন ছাড়াও ভোটগ্রহণ করা হবে রাজ্যগুলির বিধানসভা ভবনে। এই আবহেই জেনে নেওয়া যাক পুরনো কিছু রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে। ২০১২ সালে দেশ পায় প্রথম বাঙালি রাষ্ট্রপতি (Pranab Mukherjee)। কেমন ছিল সেই নির্বাচন?

২০১২—বাঙালি রাষ্ট্রপতি

১৯৯৬ সালে সুযোগ আসা সত্ত্বেও দলের বাধায় প্রধানমন্ত্রী হতে পারেননি জ্যোতি বসু। ১৬ বছরের মাথায় দেশের সাংবিধানিক প্রধানের পদে বসলেন এক বাঙালি, প্রণব মুখোপাধ্যায়।

শোনা যায় দলের বাধায় প্রধানমন্ত্রী হতে পারেননি তিনিও এবং একবার নয়, দু’বার। প্রথমবার ১৯৮৪-তে, ইন্দিরা গান্ধী দেহরক্ষীর গুলিতে নিহত হওয়ার পর। সেই সময় কংগ্রেসের প্রথমসারির নেতাদের মধ্যে প্রণব ছিলেন অগ্রগন্য। বকলমে তিনিই ছিলেন ইন্দিরার মন্ত্রিসভার দু-নম্বর ব্যক্তি।

মনেপ্রাণে কংগ্রেসি তথা ইন্দিরা-ভক্ত রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংও চেয়েছিলেন, রাজীব নন, প্রধানমন্ত্রী করা হোক প্রণব মুখোপাধ্যায়কে। কিন্তু দলের অনেকের আপত্তিতে সুযোগ হাতছাড়া হয়ে যায়। দ্বিতীয়বার, ১৯৯১-এ। তামিল জঙ্গিদের হাতে রাজীব গান্ধী নিহত হওয়ার পর অন্তবর্তী নির্বাচনে কংগ্রেসের সামনে সরকার গড়ার সুযোগ এলে সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ঈশারায় প্রধানমন্ত্রীর গদিতে বসেন পিভি নরসিংহ রাও।

সেই প্রণব মুখোপাধ্যায়কেই দেশের রাষ্ট্রপতি পদের জন্য কংগ্রেসের প্রার্থী করেন সনিয়া। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন পর যাঁকে দল থেকেই বের করে দেওয়া হয়েছিল। কংগ্রেসের প্রার্থী হলেও প্রয়াত প্রণব মু্‌খোপাধ্যায় তাঁর রাজনৈতিক যোগাযোগ, বিরোধী দলগুলির সঙ্গে সু-সম্পর্কের সুবাদে বহু দলের সমর্থন পেয়েছিলেন। তাঁর প্রধান প্রতিপক্ষ ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার পিএ সাংমা। ৬৯ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। রাজনৈতিক জীবন, প্রশাসনিক অভিজ্ঞতায় তাঁর ধারে কাছে নেই দেশের সাংবিধানিক প্রধানের পদে বসা বাকিদের কেউ।

২০০২-এর রাষ্ট্রপতির চেয়ারে বিজ্ঞানী, ৫ বছর দেশ পেল প্রথম মহিলা সাংবিধানিক প্রধান


```