Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শহিদ সৈনিকদের স্মারক সৌধ উদ্বোধন করতে গিয়ে কংগ্রেসের সমালোচনা মোদীর

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার পরে সরকারের সমালোচনা করে কংগ্রেস বলেছে, সিআরপিএফ জওয়ানদের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি কেন? সোমবার শহিদ সৈনিকদের স্মারক সৌধ উদ্বোধন করতে গিয়ে কংগ্রেসের পালটা সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নর

শহিদ সৈনিকদের স্মারক সৌধ উদ্বোধন করতে গিয়ে কংগ্রেসের সমালোচনা মোদীর

শেষ আপডেট: 25 February 2019 13:29

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার পরে সরকারের সমালোচনা করে কংগ্রেস বলেছে, সিআরপিএফ জওয়ানদের জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি কেন? সোমবার শহিদ সৈনিকদের স্মারক সৌধ উদ্বোধন করতে গিয়ে কংগ্রেসের পালটা সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, ফ্যামিলি ফার্স্ট না ইন্ডিয়া ফার্স্ট? আমাদের দেশ অগ্রাধিকার পাবে না পরিবার? এক্ষেত্রে পরোক্ষে নেহরু-গান্ধী পরিবারকেই সমালোচনা করেছেন তিনি। ১৯৪৭ সালের পর থেকে মোট ২৬ হাজার সৈনিক প্রাণ হারিয়েছেন। তাঁদের সম্মানে দিল্লিতে ইন্ডিয়া গেট কমপ্লেকসের কাছে তৈরি হয়েছে ওয়ার মেমোরিয়াল। ২০১৪ সালে ভোটের আগে নির্বাচনী ইশতেহারে ওই স্মৃতিসৌধ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল এনডিএ। ওয়ার মেমোরিয়ালের উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, আমরা সব সময়ই চেষ্টা করছি যাতে সেনাবাহিনী স্বনির্ভর হয়ে ওঠে। যে সব সিদ্ধান্ত নেওয়া আগে অসম্ভব মনে হত, আমাদের আমলে তা সম্ভব হয়েছে। বহু সৈনিকের আত্মদানের ফলে আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বফর্স থেকে হেলিকপ্টার কেলেংকারি, সব ক্ষেত্রেই তদন্তে বার বার একটি পরিবারের দিকেই আঙুল উঠেছে। এখন তারাই চেষ্টা করছে যাতে রাফায়েল বিমান কখনই ভারতে না পৌঁছায়। সেনাবাহিনীর জন্য এনডিএ সরকার কী করেছে তার বর্ণনা দিয়ে মোদী বলেন, আমরা চালু করেছি ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন নীতি। তাতে বহু অবসরপ্রাপ্ত সৈনিকের পেনশন বেড়েছে ৪০ শতাংশ।

```