Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিয়ে করতে নয়, পড়তে চায় শুনে মেয়েকে ছুরি মেরে জলে ফেলে দিল বাবা

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বয়স মাত্র ১৫। সে স্কুলে পড়ে। কিন্তু তার বিয়ে ঠিক করে ফেলেছে বাবা। মেয়ে চায় আরও পড়তে। পড়তে চাওয়ায় মেয়েকে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে খালের জলে ফেলে দিল বাবা। তবে সৌভাগ্যের বিষয় কিশোরীটি প্রাণে বেঁচে গেছে। উত্তরপ্রদ

বিয়ে করতে নয়, পড়তে চায় শুনে মেয়েকে ছুরি মেরে জলে ফেলে দিল বাবা

শেষ আপডেট: 15 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বয়স মাত্র ১৫। সে স্কুলে পড়ে। কিন্তু তার বিয়ে ঠিক করে ফেলেছে বাবা। মেয়ে চায় আরও পড়তে। পড়তে চাওয়ায় মেয়েকে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে খালের জলে ফেলে দিল বাবা। তবে সৌভাগ্যের বিষয় কিশোরীটি প্রাণে বেঁচে গেছে। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ঘটনা। জ্ঞান ফেরার পর পুলিশকে পুরো ঘটনাটি জানিয়েছে ওই কিশোরী। সে বলেছে, তার বাবা যখন তাকে ছুরি দিয়ে আঘাত করছিল, তখন তার দাদা তার গলায় কাপড় জড়িয়ে ফাঁস লাগানোর চেষ্টা করে। মেয়ের কাকুতি মিনতিতে কর্ণপাত করেনি বাবা। পুলিশ জানিয়েছে, মেয়েকে খালের জলে ফেলে দিয়ে পরে আবার দেখতে আসে মেয়ে তখনও বেঁচে আছে কি না। কিন্তু মেয়েটি কোনওক্রমে সাঁতরে পালিয়ে যায়। পুলিশের কাছে কিশোরীটির দেওয়া বয়ান খতিযে দেখে পুলিশ। পরিবারের অন্যদের কাছ থেকও জানা যায় আরও পড়াশোনা করতে চাওয়া নিয়েই অশান্তির শুরু। অশান্তি থেকে কিছুদিন ধরে মেয়েটি থাকত তার দিদি-জামাইবাবুর সঙ্গে। কিন্তু তার বাবা বিয়ে দেওয়ার জন্য জোর করে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। পুরো ঘটনা খতিযে দেখছে পুলিশ।

```