Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দৈনিক আক্রান্ত ২০ হাজারে নামল, জুলাই মাসের পর থেকে সংক্রমণের হার প্রথম এতটা কম

দ্য ওয়াল ব্যুরো: দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমে যাওয়ার পর আশায় বুক বেঁধেছিল স্বাস্থ্যমন্ত্রক। এবার এক লাফে দৈনিক আক্রান্ত ২০ হাজারে নেমে গেল। গোটা সপ্তাহ জুড়েই সংক্রমণের হার নিম্নমুখী। কোভিড ট্রান্সমিশন রেট তথা সংক্রমণ ছড়িয়ে পড়ার হার

দৈনিক আক্রান্ত ২০ হাজারে নামল, জুলাই মাসের পর থেকে সংক্রমণের হার প্রথম এতটা কম

শেষ আপডেট: 21 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে নেমে যাওয়ার পর আশায় বুক বেঁধেছিল স্বাস্থ্যমন্ত্রক। এবার এক লাফে দৈনিক আক্রান্ত ২০ হাজারে নেমে গেল। গোটা সপ্তাহ জুড়েই সংক্রমণের হার নিম্নমুখী। কোভিড ট্রান্সমিশন রেট তথা সংক্রমণ ছড়িয়ে পড়ার হারও কয়েকটি রাজ্যে বেশ কম। এদিকে দেশের এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা ‘আর-নম্বর’ একের নিচে নেমে গেছে। সব মিলিয়ে তাই চিন্তার মেঘ কিছুটা হলেও কেটেছে স্বাস্থ্য আধিকারিকদের। দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা কোটি ছাড়িয়েছে। তবে দৈনিক সংক্রমণের হার কমেছে। কেন্দ্রের পরিসংখ্যাণ বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৫৬ জন। সেই জুলাই মাসের পর থেকে প্রথম এতটা নিচে নেমেছে নতুন সংক্রমণ। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা তিন লাখের নিচে নেমে গেছে। ভাল খবর হল, অ্যাকটিভ কেসের হার গত সপ্তাহেও ছিল ৩ শতাংশের বেশি। এ সপ্তাহে কমে ২.৯০ শতাংশে পৌঁছেছে। এক সপ্তাহে সংক্রমণের হার প্রায় ১৭.৩ শতাংশ কমে গেছে। স্বাস্থ্যমন্ত্রক বলছে, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে সংক্রমণের হার আরও কম। সাত দিনে নতুন সংক্রমণও কমেছে। ২৮ জুন থেকে ৫ জুলাই অবধি সংক্রমণের হার নেমেছিল। তার পর থেকে সংক্রমণের কার্ভ ওঠানামা করছিল। মাঝে সেপ্টেম্বর, অক্টোবরে ফের লাগামছাড়া হয়ে যায় দৈনিক বৃদ্ধি। ৯০ হাজার ছাড়িয়ে যায় দৈনিক সংক্রমণ। এতদিনে ফের সেই সংক্রমণের হার এতটা কমে গেছে। https://twitter.com/ICMRDELHI/status/1341227615261052929 এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা আর-নম্বরও একের নিচে নেমে গেছে। করোনা মহামারী শুরুর পর থেকে প্রথম এক ধাক্কায় আর-নম্বর এতটা নিচে নেমেছে। চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথেমেটিক্যাল সায়েন্সের গবেষকরা বলেছেন,  দেশে এখন এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর ০.৮৬, যা এখনও অবধি রেকর্ড করেছে। আর-নম্বর কমে যাওয়া মানে সংক্রমণের হার কমে যাওয়া। অক্টোবর মাসেও আর-নম্বর কিছুদিনের জন্য কমেছিল। ০.৮৮ পয়েন্টে থিতু হয়েছিল কয়েকদিন। তবে দিল্লি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে সংক্রমণের হার ফের বেড়ে যাওয়ায় আর-নম্বরও বাড়তে শুরু করে। এক সময় একের ওপরে উঠে যায়। দেশে দৈনিক সংক্রমণের কার্ভও বাড়ে। এখন তা ফের কমে গেছে। সুস্থতার হারও বাড়ছে দেশে। ৯৬ লাখ করোনা রোগী সংক্রমণ সারিয়েছেন। কোভিড রিকভারি রেট তথা সংক্রমণের হার ৯৫.৬৫ শতাংশ। দেশে কোভিড টেস্টের সংখ্যাও বেড়েছে। এখনও অবধি ১৬ কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে দেশে। গতকালের হিসেবে করোনা পরীক্ষা হয়েছে ১১ লাখের কাছাকাছি।

```