
শেষ আপডেট: 3 August 2020 18:30
এদিকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে কর্নাটকে। সুস্থও হয়েছেন ৬২ হাজারের বেশি মানুষ।
করোনায় মৃত্যুহার আরও কমেছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত শনিবার অবধি মৃত্যুহার ছিল ২.১৫%। গতকাল অর্থাৎ সোমবারের বুলেটিনে দেখা গেছে, মৃত্যুহার এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে ২.১৩ শতাংশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনায় মৃত্যুহার সবচেয়ে কম। জুলাই মাসের মাঝামাঝি থেকেই মৃত্যুহার কমতে শুরু করেছিল। গত সপ্তাহে কোভিড ডেথ রেট ছিল ২.৩৩%। এখন কমে দাঁড়িয়েছে ২.১৩ শতাংশে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রায় ৪৪ হাজার ৩০৬ জন কোভিড রোগী। দেশে এখন সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা ১২ লাখ ৩০ হাজার ৫০৯ জন। সুস্থতার হার বেড়েছে ৬৫.৮%।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, কোভিড টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং ও ট্রিটমেন্ট এই তিন ‘টি’ ফর্মুলায় সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দেশজুড়েই। এখনও অবধি কোভিড টেস্ট হয়েছে ২ কোটি ৮ লক্ষ ৬৪ হাজার ৭৫০টি। শুধুমাত্র ৩১ জুলাই করোনা পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ২৫ হাজার। রবিবার অর্থাৎ ২ অগস্ট প্রায় চার লাখের কাছাকাছি নমুনা পরীক্ষা করা হয়েছিল। সোমবার, ৩ অগস্ট দেশজুড়ে কোভিড টেস্ট হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৮৯২, যা এখনও অবধি সর্বাধিক। আইসিএমআর জানাচ্ছে, আগে দেশে মাত্র ৫২টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা শুরু হয়েছিল, এখন সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৩৪৮টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট করা হচ্ছে, যার মধ্যে ৯১৪টি সরকারি ও ৪৩৪টি বেসরকারি ল্যাবরেটরি রয়েছে। শুধুমাত্র রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্টই হচ্ছে ৬৮৬ টি (সরকারি ৪১৮ ও বেসরকারি ২৬৮) ল্যাবরেটরিতে। কনট্যাক্ট ট্রেসিং বাড়ানো হয়েছে দিল্লি, বেঙ্গালুরু, মহারাষ্ট্রে।