Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদীর নামে ভুয়ো চিঠি প্রচার বাংলাদেশে, তীব্র প্রতিবাদ ভারতের

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি লিখেছিলেন। সেই ‘চিঠি’ প্রকাশ হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। যদিও চিঠিটি কীভাবে মিডিয়ার হাতে গেল বলা হয়নি। ভারত থেকে ওই মিথ্যা খবরের তীব্র প্

মোদীর নামে ভুয়ো চিঠি প্রচার বাংলাদেশে, তীব্র প্রতিবাদ ভারতের

শেষ আপডেট: 14 November 2019 09:41

দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি লিখেছিলেন। সেই ‘চিঠি’ প্রকাশ হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। যদিও চিঠিটি কীভাবে মিডিয়ার হাতে গেল বলা হয়নি। ভারত থেকে ওই মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করে বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন আনার জন্য ওই খবর ছড়ানো হয়েছে। যারাই ওই খবর ছড়িয়ে থাকুক, তারা ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব চায় না। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকেও বলা হয়েছে, ওই চিঠিটি ভুয়ো। অসৎ উদ্দেশ্যে চিঠিটি ছড়ানো হয়েছে। https://twitter.com/MEAIndia/status/1194617691169910785 হাইকমিশন থেকে বিবৃতিতে বলা হয়েছে, যারা ওই চিঠি ছড়িয়েছে, তারা বাংলাদেশের মানুষকে ভুল বোঝাতে চায়। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।

```