Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

২৪ ঘণ্টায় দেশে করোনা-সংক্রামিত ৯১৮, মৃত ৩১ জন! সাড়ে ৮ হাজার ছুঁতে চলল আক্রান্ত

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় ৯১৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে দেশে। মৃত্যু হয়েছে ৩১ জনের। দুটো সংখ্যায় গতকালের চেয়ে খানিকটা কম বলে জানা গেল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আপডেট থেকে। ভারতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা রবিবার আট হাজার পেরিয়ে

২৪ ঘণ্টায় দেশে করোনা-সংক্রামিত ৯১৮, মৃত ৩১ জন! সাড়ে ৮ হাজার ছুঁতে চলল আক্রান্ত

শেষ আপডেট: 12 April 2020 12:45

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় ৯১৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে দেশে। মৃত্যু হয়েছে ৩১ জনের। দুটো সংখ্যায় গতকালের চেয়ে খানিকটা কম বলে জানা গেল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আপডেট থেকে। ভারতে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা রবিবার আট হাজার পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯০০টি নিশ্চিত করোনা আক্রান্তের কেস পাওয়া গিয়েছে। শনিবারই হাজারেরও বেশি জন সংক্রামিত হয়েছিলেন করোনায়। করোনাভাইরাস মহামারী হওয়ার পর থেকে একদিনে ভারতে এটিই সবচেয়ে বেশি সংখ্যক করোনা সংক্রমণ বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। ভারতে মোট করোনা ভাইরাস কেসের সংখ্যা ৮,৪৪৭। এর মধ্যে ৭,৪০৯টি করোনাভাইরাস অ্যাকটিভ রোগী রয়েছেন এ দেশে। কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩। দেশে করোনা সংক্রমণের শীর্ষে প্রথম থেকেই রয়েছে মহারাষ্ট্র। রোজই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এই রাজ্যে। এখনও পর্যন্ত এ রাজ্যে ১৭৬১ রোগী আক্রান্ত। দেশের সব রাজ্যের তুলনায় মহারাষ্ট্রে মৃত্যুর হারও সবচেয়ে বেশি, এখনও পর্যন্ত ১২৭ জন মারা গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আপডেটে এদিন দেখা গেছে বাংলায় আক্রান্তের মোট সংখ্যা আট বেড়ে হয়েছে ১৩৪। ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, মারা গেছেন পাঁচ জন।

```