Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

লাদাখ সংঘাতের জের! চিনের বন্দরে এখনও আটকে ভারতের দুটি জাহাজ, সঙ্কটে ৩৯ নাবিক

দ্য ওয়াল ব্যুরো: চিনের বন্দরে এখনও আটকে রাখা হয়েছে ভারতের দুটি পণ্যবাহী জাহাজকে। একটি জুন মাস থেকে, অন্যটি সেপ্টেম্বর থেকে চিনের বন্দরে আটকে রয়েছে। বিদেশমন্ত্রক জানাচ্ছে, জাহাজ দুটিকে পণ্য খালাস করতেও দেওয়া হচ্ছে না, আবার ফিরে যেতে দেওয়া হচ

লাদাখ সংঘাতের জের! চিনের বন্দরে এখনও আটকে ভারতের দুটি জাহাজ, সঙ্কটে ৩৯ নাবিক

শেষ আপডেট: 31 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিনের বন্দরে এখনও আটকে রাখা হয়েছে ভারতের দুটি পণ্যবাহী জাহাজকে। একটি জুন মাস থেকে, অন্যটি সেপ্টেম্বর থেকে চিনের বন্দরে আটকে রয়েছে। বিদেশমন্ত্রক জানাচ্ছে, জাহাজ দুটিকে পণ্য খালাস করতেও দেওয়া হচ্ছে না, আবার ফিরে যেতে দেওয়া হচ্ছে না। চিনের সঙ্গে দফায় দফায় কথা বলেও কোনও লাভ হয়নি। এদিকে চূড়ান্ত সঙ্কটে পড়েছেন ভারতের নাবিকরা। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আর্জি জানানো হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, পণ্যবাহী জাহাজ এমভি জগ আনন্দ গত ১৩ জুন চিনের জিংট্যাং বন্দরে নোঙর ফেলে। জাহাজে ২৩ জন কর্মী ছিলেন। মালপত্র খালাস করেই ফিরে আসার কথা ছিল সেটির। কিন্তু জাহাজটিকে বন্দরেই আটকে দেওয়া হয়। জানা গিয়েছে, পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়নি। নাবিকদের জাহাজের বাইরে বের হতেও দেওয়া হচ্ছে না। এদিকে, খাদ্য, ওষুধপত্র ও অন্যান্য জরুরি রসদও প্রায় শেষের দিকে। চরম বিপদের মুখে পড়েছেন ভারতীয় নাবিকরা। অন্য জাহাজের নাম এমভি অ্যানাস্টাসিয়া। ১৬ জন কর্মী নিয়ে সেটি গত ২০ সেপ্টেম্বর চিনের বন্দরে পৌঁছয়। ওই জাহাজটিও এখনও আটকে চিনের বন্দরে। সেটিকেও পণ্য খালাস করতে দেওয়া হয়নি। বিদেশমন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, লাদাখে সীমান্ত সংঘাতের জেরেই জাহাজ দুটি আটকে রেখেছে চিন। জুনের ওই সময় গালওয়ানে মুখোমুখি সংঘাত হয় চিন ও ভারতীয় বাহিনীর। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লাল ফৌজের ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় আধিপত্য কায়েমের চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সেনা। এই রাগেই ভারতের পণ্যবাহী দুটি জাহাজকে বেআইনিভাবে চিনের বন্দরে আটকে রাখা হয়েছে। জাহাজ দুটিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য বেজিংয়ের সঙ্গে কথাবার্তাও চলছে নয়াদিল্লির। যদিও চিনের তরফে এই ব্যাপারে সঠিকভাবে কিছু বলা হয়নি। চিনা বিদেশমন্ত্রকের দাবি, করোনা সংক্রমণের কারণেই জাহাজ দুটিকে ছাড়া হয়নি। কিন্তু ছ’মাসের বেশি দুটি জাহাজকে কোন যুক্তিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এ প্রশ্নের জবাব দেয়নি বেজিং। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের দাবি, লাদাখে সীমান্ত উত্তেজনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কোয়ারেন্টাইনের নিয়মকানুন শেষ হলেই জাহাজ দুটিকে ছেড়ে দেওয়া হবে।

```