Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বাংলাদেশে প্রাচীন নাটোর কালী মন্দিরের সংস্কার শুরু, সিংহাভাগ টাকা দেবে ভারত

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের নাটোর জেলায় ৩০০ বছরের প্রাচীন কালী মন্দিরের সংস্কার শুরু হল। আর সেই সংস্কারের জন্য প্রয়োজনীয় খরচের সিংহভাগই দেবে ভারত। জানা গিয়েছে, শ্রী শ্রী জয় কালী মাতার মন্দির সংস্কারের জন্য মোট ১.৩৩ কোটি বাংলাদেশি টাকা খরচ হ

বাংলাদেশে প্রাচীন নাটোর কালী মন্দিরের সংস্কার শুরু, সিংহাভাগ টাকা দেবে ভারত

শেষ আপডেট: 26 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের নাটোর জেলায় ৩০০ বছরের প্রাচীন কালী মন্দিরের সংস্কার শুরু হল। আর সেই সংস্কারের জন্য প্রয়োজনীয় খরচের সিংহভাগই দেবে ভারত। জানা গিয়েছে, শ্রী শ্রী জয় কালী মাতার মন্দির সংস্কারের জন্য মোট ১.৩৩ কোটি বাংলাদেশি টাকা খরচ হবে। এর মধ্যে ৯৭ লাখ বাংলাদেশি টাকা দেবে ভারত। সোমবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই মন্দির সংস্কারের কাজ শুরু হল। জানা গিয়েছে, ভারত সরকারের হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (এইচআইসিডিপ)-এর মাধ্যমে ওই মন্দির সংস্কারের জন্য টাকা দেবে কেন্দ্রীয় সরকার। এদিন সংস্কারের সূচনা উপলক্ষে হওয়া ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন, ভারতীয় হাই কমিশনার ঋভা গঙ্গোপাধ্যায় দাস, বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী জুনিয়াদ আহমেদ পালক, সেদেশের সাংসদ শফিকুল ইসলাম এবং নাটোরের মেয়র উমা চৌধুরি জলি।

আরও পড়ুন

আত্মহত্যার চেষ্টা দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী বিজয়লক্ষ্মীর, ভিডিও বার্তায় অভিযোগ সহ-অভিনেতার দিকে

বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার ঋভা গঙ্গোপাধ্যায় দাস বলেন, এই সংস্কারের পরে আগামী দিনেও ভারত এই ধরনের কাজে প্রতিবেশী বাংলাদেশের পাশে দাঁড়াবে। তিনি বলেন, "বাংলাদেশের অন্যতম প্রাচীন এই শ্রী শ্রী জয় কালী মাতার মন্দির সংস্কার সঙ্গে যুক্ত থাকতে পেরে ভারত খুশি। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় ভবিষ্যতেও ভারত এগিয়ে আসবে।" ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী জুনিয়াদ আহমেদ পালক বলেন, “নাটোরকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। আগামী দিনেও বন্ধু প্রতিবেশী দেশ ভারত এভাবেই আমাদের পাশে থাকবে বলে আমি আশাবাদী।” নাটোরের এই শ্রী শ্রী জয় কালী মাতার মন্দির প্রতিষ্ঠা হয় অষ্টাদশ শতকে। এই মন্দির প্রতিষ্ঠা করেন দিঘপতিয়া রাজ পরিবারের দেওয়ান শ্রী ‌দয়ারাম রায়। রানি ভবানীর দেওয়ান ছিলেন তিনি। এই মন্দির চত্বরে শিবেরও পুজো হয়। শিবের মন্দিরও রয়েছে সেখানে। এছাড়াও প্রতি বছর এই মন্দির প্রাঙ্গনে খুব ঘটা করে দুর্গাপুজো হয়। শুধু এই মন্দিরই নয়, বাংলাদেশে রামকৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দির সংস্কারের ক্ষেত্রেও আর্থিক সাহায্য করছে ভারত।

```