Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামচন্দ্রের জন্যই ভারত আজ সুপারপাওয়ার, বললেন উত্তরপ্রদেশের মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : রামমন্দির তৈরি হলেই ফিরবে অযোধ্যার পুরানো গৌরব। এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরি। তাঁর বক্তব্য, রামচন্দ্র আমাদের রোল মডেল। তাঁর ব্যক্তিত্বের তুলনা নেই। পিতা এবং সন্তান, দুই ভূমিকাতেই তিনি অসাধারণ।

রামচন্দ্রের জন্যই ভারত আজ সুপারপাওয়ার, বললেন উত্তরপ্রদেশের মন্ত্রী

শেষ আপডেট: 19 November 2018 09:39

দ্য ওয়াল ব্যুরো : রামমন্দির তৈরি হলেই ফিরবে অযোধ্যার পুরানো গৌরব। এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী লক্ষ্মীনারায়ণ চৌধুরি। তাঁর বক্তব্য, রামচন্দ্র আমাদের রোল মডেল। তাঁর ব্যক্তিত্বের তুলনা নেই। পিতা এবং সন্তান, দুই ভূমিকাতেই তিনি অসাধারণ। তাঁরই জন্য ভারত আজ বিশ্বে সুপার পাওয়ারের মর্যাদা লাভ করেছে। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে জোরালো সওয়াল করে লক্ষ্মীনারায়ণ সোমবার বলেন, সারা দেশের মানুষ চান, অযোধ্যায় রামমন্দির তৈরি হোক । এর পিছনে তাঁদের ভাবাবেগ কাজ করছে। সরকার কিংবা দেশের অপর কোনও প্রতিষ্ঠান মানুষের ভাবাবেগকে অস্বীকার করতে পারে না। মানুষ চায়, যত তাড়াতাড়ি সম্ভব রামমন্দির নির্মাণ শুরু হোক। তাঁর কথায়, রামমন্দির নির্মিত হলেই অযোধ্যা নগরী প্রাচীন গৌরব ফিরে পাবে। তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী এখানে আসবেন। পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। মন্ত্রীর দাবি, সারা বিশ্বের মানুষ নজর রাখছে, ভারতে রামমন্দির তৈরি হয় কিনা। রামচন্দ্র এদেশের মানুষের আত্মপরিচয়ের মাধ্যম। যোগী আদিত্যনাথের প্রশংসা করে তিনি বলেন, মোঘল, ব্রিটিশ কিংবা তার পরে স্বাধীন ভারতেও কেউ অযোধ্যার কথা চিন্তা করেনি। গত ১০০ বছর ধরে তাকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। একমাত্র যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরে শহরের উন্নয়নের জন্য উদ্যোগ নিয়েছেন। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে শোরগোল শুরু হয়েছে দেশ জুড়ে। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, মন্দির নিয়ে শুনানি জানুয়ারির আগে হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে ভোটের আগে বিষয়টি নিয়ে রায় হওয়া কার্যত অসম্ভব। এই অবস্থায় সরকারের ওপরে হিন্দুত্ববাদীদের চাপ বাড়ছে যাতে অধ্যাদেশের জোরে মন্দির নির্মাণের পথ পরিষ্কার করা যায়। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন ডি এ ক্ষমতায় আসার পরেই বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করে অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাথর সংগ্রহ শুরু হবে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টের তৎকালীন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর এক আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি জে এস কেহর বলেন, অযোধ্যায় ওই ঐতিহাসিক স্থানটি যারা দাবি করছে, তাদের বিরোধ মেটাতে মধ্যস্থতার কাজ করবে আদালত। পরে শীর্ষ আদালত বাবরি মসজিদ ভাঙার মামলায় বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী ও উমা ভারতীর বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের মামলা চালুর অনুমতি দেয়। বিরোধীদের অভিযোগ, মোদী গত ভোটে আচ্ছে দিন আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু আচ্ছে দিন আনতে ব্যর্থ হয়ে বিজেপি ফের রামমন্দিরের ইস্যু তুলছে।

```