Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হংকংয়েই এল বিরাট 'সূর্যো'দয়! শেষ চারে ভারত

দ্য ওয়াল ব্যুরো: হংকংকে হারিয়ে এশিয়া কাপের শেষ চারে চলে গেল ভারত (India vs Hong Kong)। প্রত্যাশা ছিলই। সেই মতই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে প্রথম স্থান নিশ্চিত করল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ হিসেবে হংকং হয়তো তেমন কঠিন ছিল না ভারতের সামনে। সহজ জ

হংকংয়েই এল বিরাট 'সূর্যো'দয়! শেষ চারে ভারত

শেষ আপডেট: 31 August 2022 17:51

দ্য ওয়াল ব্যুরো: হংকংকে হারিয়ে এশিয়া কাপের শেষ চারে চলে গেল ভারত (India vs Hong Kong)। প্রত্যাশা ছিলই। সেই মতই ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে প্রথম স্থান নিশ্চিত করল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ হিসেবে হংকং হয়তো তেমন কঠিন ছিল না ভারতের সামনে। সহজ জয় পেলেন রোহিতরা। তবে এই ম্যাচে উল্লেখযোগ্য অবশ্যই বিরাট কোহলির রানে ফেরা আর সূর্য কুমার যাদবের ব্যাটিং ঝড়! দুইয়ের দাপটে ভারত হংকংকে ৪০ রানে হারিয়ে দিল এশিয়া কাপের (Asia Cup 2022) চতুর্থ ম্যাচে।

অনেকেই বলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে যে বিপক্ষে কোন দল সেটার থেকেও গুরুত্বপূর্ণ ছিল বিরাটের রানে ফেরা। হোক বিপক্ষে 'দুর্বল' হংকং, রান রেট হয়তো আহামরি নয়, কিন্তু রানে তো ফিরেছেন কোহলি। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর ভক্তরা। অপেক্ষা করছিল টিম ইন্ডিয়া। কারণ আসন্ন টি২০ বিশ্বকাপে তাঁর ফর্মে থাকাটা কতটা জরুরি, তা কোনও ক্রিকেট বিশেষজ্ঞ না হয়েও বলে দেওয়া যায়।

টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান হংকংয়ের অধিনায়ক নিজাকাত খান। তবে ম্যাচ শুরুর আগে পর্যন্ত কে জানত এই ম্যাচকেই নিজের ফর্মে ফেরার জন্য বেছে নেবেন বিরাট কোহলি। ভারতের ৩৮ রানের মাথায় যখন রোহিত শর্মা আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তখন মাঠে নামেন বিরাট। মাত্র ৪.৫ ওভার বল হয়েছে। সেই থেকে শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। শুধু দলকেই বড় রানে পৌঁছে দিয়েছেন তা নয়, নিজেও ফর্মে ফিরেছেন। হংকংয়ের বিরুদ্ধে ৪৪ বলে ৫৯ রান হয়তো বিরাটোচিত ইনিংস নয়। তবে শেষ দু'বছর পর্যন্ত নিজের পুরনো ফর্মে ফেরার জন্য যে মরিয়া লড়াই করছিলেন কোহলি, তারই এক ঝলক বলা যেতে পারে।

বিরাট ছাড়াও ভারতের ইনিংসে বলার মতো রয়েছেন আর একজন। সূর্যকুমার যাদব। বুড়ো হাড়ে এদিন তিনি ভেল্কি দেখালেন। এদিকে যখন বিরাট উইকেট বাঁচিয়ে রেখেছেন, অন্যদিকে তখন সূর্য কুমার ঝড় তুলেছিলেন তাঁর ব্যাটে। মাত্র ২৬ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। গোটা ইনিংস সাজিয়েছেন ছয় ছক্কায় ও ছয় চারে। শেষ তিন ওভারে আসে ৫০- এর বেশি রান।

বিরাট ও সূর্য কুমার রান পেলেও এদিন তেমন রান পাননি ক্যাপ্টেন রোহিত। মাত্র ২১ রান করেই আউট হন তিনি। অন্যদিকে আর এক ওপেনার কে এল রাহুল করেন ৩৯ বলে ৩৬ রান। যা টি২০ ফরম্যাটে ভাল পারফমেন্স বলা চলে না। ২০ ওভার শেষে কোহলি ও যাদবের দাপটে মাত্র ২ উইকেট খুইয়ে ভারত তোলে ১৯২।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানেই আউট হয়ে যান হংকংয়ের ওপেনার ইয়াসিম মোর্তজা (৯)। দলের ৫১ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক নিজাকাত খান (১২)। হংকংয়ের বাবর হায়াত (৪১) ও কেডি শাহ (৩০) কিছুটা রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। তবে তাঁরা আউট হতেই ভারতীয় বোলিং ব্রিগেডের কাছে হংকংয়ের রানের গতি থমকে যায়। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে তারা করে ৫ উইকেটে ১৫২। এদিনের গ্যালারিতে আসা দর্শকদের কাছে উপরি পাওনা বিরাট কোহলির বোলিং।

বিদায় ইস্টবেঙ্গলের! ডুরান্ডে বাগানের জোড়া গোলে জয়েও শেষ আট নিশ্চিত নয়


```