৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে ভারত-বাংলাদেশ বিমান চলাচল
দ্য ওয়াল ব্যুরো: ৩ সেপ্টেম্বর থেকে ভারত–বাংলাদেশ (India-Bangladesh) বিমান চলাচল শুরু হবে। করোনা পরিস্থিতিতে প্রায় চার মাস বন্ধ ছিল দুই দেশের বিমান পরিষেবা। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানিয়েছেন, বাংলাদেশের তরফে ১১ অগাস্ট থেকেই ব
শেষ আপডেট: 29 August 2021 06:55
দ্য ওয়াল ব্যুরো: ৩ সেপ্টেম্বর থেকে ভারত–বাংলাদেশ (India-Bangladesh) বিমান চলাচল শুরু হবে। করোনা পরিস্থিতিতে প্রায় চার মাস বন্ধ ছিল দুই দেশের বিমান পরিষেবা। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানিয়েছেন, বাংলাদেশের তরফে ১১ অগাস্ট থেকেই বিমান পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চালু করা সম্ভব হয়নি। চালু হবে ৩ সেপ্টেম্বর থেকে। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি চূড়ান্ত করেছে।
গতবছর মার্চে ভয়াবহ করোনা পরিস্থিতির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। অক্টোবরে ফের পরিষেবা চালু করা হয়। আবারও চলতি বছর এপ্রিলে করোনা দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ হয়ে যায় দুই দেশের বিমান পরিষেবা। সমস্যায় পড়েন দুই দেশের মানুষ।
আরও পড়ুনঃ অভিষেককে ইডি-র ডাকে বিজেপিতে উচ্ছ্বাস, আছে উৎকণ্ঠাও
বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে ভারত সরকারকে সপ্তাহে ২১টি করে বিমান চালানোর প্রস্তাব দেওয়া হয়। ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মধ্যে ৯টি বিমান চালানোর কথা বলা হয়। এছাড়া চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লির মধ্যে দু’টি বিমানের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে সায় দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে ভারতের যে কোনও বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে নিজের খরচে করোনা পরীক্ষা করাতে হবে। ২০ অগাস্ট থেকে বিমান চালানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ৩ সেপ্টেম্বর থেকে পরিষেবা চালু করা সম্ভব।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'