Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

অশ্বিনের দাপটে ব্যাকফুটে অস্ট্রেলিয়া, মধ্যাহ্নভোজের বিরতিতে ৩ উইকেট হারিয়ে চাপে কামিন্সরা

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে দ্বিতীয় টেস্টে (India Australia) শুরুটা ভালই করেছিল অস্ট্রেলিয়া। তবে মধ্যাহ্নভোজ বিরতির আগে অশ্বিন ঝড়ে কিছুটা বেসামাল হয়ে পড়েছেন প্যাট কামিন্সরা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মধ্যাহ্নভোজ বিরতিতে অস্ট্রেলিয়

অশ্বিনের দাপটে ব্যাকফুটে অস্ট্রেলিয়া, মধ্যাহ্নভোজের বিরতিতে ৩ উইকেট হারিয়ে চাপে কামিন্সরা

শেষ আপডেট: 17 February 2023 07:12

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে দ্বিতীয় টেস্টে (India Australia) শুরুটা ভালই করেছিল অস্ট্রেলিয়া। তবে মধ্যাহ্নভোজ বিরতির আগে অশ্বিন ঝড়ে কিছুটা বেসামাল হয়ে পড়েছেন প্যাট কামিন্সরা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মধ্যাহ্নভোজ বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৯৮/৩।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কামিন্স। দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা শুরুটা ভাল করেন। তবে মহম্মদ শামির বলে আউট হয়ে মাত্র ১৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পরে মার্নুস লাবুসেনকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়ান উসমান। শামি ও মহম্মদ সিরাজের পেস আক্রমণ যখন পড়ে ফেলেছেন দুই অজি ব্যাটার, তখনই রোহিত কাজে লাগান দুই স্পিন অস্ত্র। রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

সেই স্পিনের ধাক্কায় কিছুটা বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। নিজের পরপর দুই ওভারে দুই উইকেট তুলে ঝটকা দেন অশ্বিন। তুলে নেন লাবুসেন (১৮) ও স্টিভ স্মিথকে (০)। এখন দেখার চা বিরতির আগে ম্যাচে কোন দলের দাপট দেখা যায়।

চেতন শর্মা সরে দাঁড়ালেন, স্টিং অপারেশন ফাঁসের পরেই মুখ্য নির্বাচক পদে ইস্তফা


```