Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

নাসিরুদ্দিন শাহকে বিব্রত করার চেষ্টা হচ্ছে, আমাদের প্রতিবাদ করা উচিত, বললেন অমর্ত্য সেন

দ্য ওয়াল ব্যুরো: দেশে সহিষ্ণুতার প্রশ্নে খোলাখুলি প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহকে সমর্থন করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, অভিনেতাকে বিব্রত করার চেষ্টা চলছে। প্রথমে গোরক্ষকদের তাণ্ডব নিয়ে ও পরে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি

নাসিরুদ্দিন শাহকে বিব্রত করার চেষ্টা হচ্ছে, আমাদের প্রতিবাদ করা উচিত, বললেন অমর্ত্য সেন

শেষ আপডেট: 6 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দেশে সহিষ্ণুতার প্রশ্নে খোলাখুলি প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহকে সমর্থন করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, অভিনেতাকে বিব্রত করার চেষ্টা চলছে। প্রথমে গোরক্ষকদের তাণ্ডব নিয়ে ও পরে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্ডিয়ার একটি ভিডিওতে সম্প্রতি দেশের ধর্মের নামে বিভেদের অভিযোগ এনেছেন নাসিরুদ্দিন। তার জন্য তাঁকে বিভিন্ন মহল থেকে আক্রমণের শিকার হতে হয়েছে। উত্তরপ্রদেশে বুলন্দশহরে গোরক্ষকদের হাতে পুলিশ অফিসারের হত্যা প্রসঙ্গে সম্প্রতি কিছু মন্তব্য করেন নাসিরুদ্দিন। তিনি বলেন, এ দেশে তিনি তাঁর সন্তানদের নিরাপত্তার কথা ভেবে চিন্তিত। বিতর্ক শুরু হয় তখনই। বিজেপি-সমর্থক বলে পরিচিত আর এক প্রবীণ অভিনেতা অনুপম খের বলেন, আর কত স্বাধীনতা চান নাসিরুদ্দিন! এর পরে মাত্র কদিন আগেই মানবাধিকার সংগঠন অ্য়ামনেস্টি ইন্টারন্যাশনালের একটি ভিডিওতে নাসিরুদ্দিন বলেন এখানে ধর্মের নামে ঘৃণার প্রাচীর গড়ে তোলা হচ্ছে। তিনি এ-ও বলেন মানবাধিকার নিয়ে যে সব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে তাদের আক্রমণ করা হচ্ছে এবং যাঁরা এ নিয়ে কাজ করছেন, তাঁদের জেলে ভরা হচ্ছে। এই নিয়ে রবিবার প্রশ্ন করা হয়েছিল অমর্ত্য সেনকে। তিনি বলেন, “এই অভিনেতাকে যে ভাবে বিব্রত করার চেষ্টা হচ্ছে, আমাদের তার প্রতিবাদ করা উচিত। দেশে যা চলছে তা অত্যন্ত আপত্তিজনক। এ সব বন্ধ হওয়া উচিত।” দেশের অনেক প্রতিষ্ঠানের উপরে আঘাত করা হচ্ছে বলেও মন্তব্য করেন অমর্ত্যবাবু। তাঁর কথায়, “অন্যকে সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলা অত্যন্ত উদ্বেগের বিষয়। এর অর্থ চিন্তা ও বিশ্লেষণ করার ক্ষমাতা হারানো।” আপকিবার মানবাধিকার এই হ্যাশট্যাগে সম্প্রতি যে ভিডিও অ্যামনেস্টি ইন্ডিয়া তৈরি করেছে, তাতে ভিযোগ করা হয়েছে, বাক্ স্বাধীনতা ও মানবাধিকার কর্মীদের উপর আঘাত করা হচ্ছে। নাসিরুদ্দিন সেই ভিডিওতে উর্দুতে বলেন, শিল্পী, কবি, অভিনেতাদের কণ্ঠরোধ করা হচ্ছে। সাংবাদিকদের চুপ করিয়ে দেওয়া হচ্ছে। ধর্মের নামে ঘৃণার প্রাচীর গড়া হচ্ছে। নিরীহ মানুষদের খুন করা হচ্ছে। দেশে ঘৃণা ও বর্বরতার চরম বাতাবরণ তৈরি হয়েছে।

```