Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৩৭০ ধারা ছিল কাশ্মীরের পক্ষে ‘অভিশাপ’, অ্যানিমেটেড ভিডিও টুইট বিজেপি-র

দ্য ওয়াল ব্যুরো: ৩৭০ ধারা আসলে জম্মু ও কাশ্মীরের পক্ষে ‘অভিশাপ’ ছিল, সে কথা অ্যানিমেটেড ভিডিও করে টুইট করেছে বিজেপি। ঝকঝকে ও রঙিন ভিডিওটিতে কয়েকটি মূল বিষয়কে অ্যানিমেটেড ছবির মাধ্যমে তুলে ধরেছে বিজেপি। যেমন একটি পয়েন্টে বলা হয়েছে, ৩৭০ ধারা

৩৭০ ধারা ছিল কাশ্মীরের পক্ষে ‘অভিশাপ’, অ্যানিমেটেড ভিডিও টুইট বিজেপি-র

শেষ আপডেট: 13 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ৩৭০ ধারা আসলে জম্মু ও কাশ্মীরের পক্ষে ‘অভিশাপ’ ছিল, সে কথা অ্যানিমেটেড ভিডিও করে টুইট করেছে বিজেপি। ঝকঝকে ও রঙিন ভিডিওটিতে কয়েকটি মূল বিষয়কে অ্যানিমেটেড ছবির মাধ্যমে তুলে ধরেছে বিজেপি। যেমন একটি পয়েন্টে বলা হয়েছে, ৩৭০ ধারার জন্যই কাশ্মীরে সন্ত্রাসবাদের উৎপত্তি ও রমরমা হয়েছিল। পরিণতিতে ৪১ হাজার মানুষের প্রাণ গেছে। ছবির সঙ্গে হিন্দিতে কিছু বক্তব্যও লেখা হয়েছে ভিডিওতে। আর একটি পয়েন্টে বলা হয়েছে, কাশ্মীরের বিশেষ স্টেটাস রাজ্যের উন্নয়নে বাধা হিসেবে কাজ করেছে। অমিত শাহ সংসদে যে সব বিষয় জানিয়েছিলেন, তার মধ্যে একটি ছিল দেশের অন্য কোনও জায়গা থেকে ডাক্তারেরা কাশ্মীরে যেতে চাইতেন না। ভিডিওতে এই পয়েন্টটি রাখা হয়েছে। ভিডিওতে বলা হয়েছে, ৩৭০ ধারা বাতিল হওয়ার ফলে লগ্নি আসবে কাশ্মীরে। অন্য রাজ্যের লোক সেখানে কাজ করতে যেতে পারবেন। জাতীয় পতাকাকে কেউ অসম্মান করবে না কাশ্মীরে। বিজেপি-র ওই টুইটে বলা হয়েছে, ৩৭০ ধারা বাতিলের পরে নতুন সূর্যোদয় হয়েছে। জম্মু-কাশ্মীরের ও লাদাখের দরিদ্র, পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষ, যুবক-যুবতী ও মহিলাদের মূলস্রোতে ফিরিয়ে আনা হবে। দেখুন সেই ভিডিও https://twitter.com/BJP4India/status/1161552040968933376 ৩৭০ ধারা অবলুপ্তির সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। একটি হলো জম্মু-কাশ্মীর, অন্যটি লাদাখ। গত ৫ অগস্ট এই ঘোষণা হওয়ার আগে থেকেই কাশ্মীরে নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। টেলিফোন ও ইন্টারনেট পুরো বন্ধ করে দেওয়া হয়। গৃহবন্দি করা হয় কাশ্মীরের তিন প্রধান রাজনৈতিক নেতা ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি ও সাজ্জাদ লোনকে। মাঝে ঈদের জন্য সেই নিরাপত্তাবলয় সামান্য ঢিলে করা হলেও মোটের উপর পুরো অঞ্চলেই এখনও কঠোর নিরাপত্তা। স্বাধীনতা দিবসের কারণে সেই নিরাপত্তার বজ্র আঁটুনি আরও বেড়েছে। .  

```