Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেক জালিয়াতির অভিযোগে জেল খাটলেন শবরীমালায় ঢুকতে চেষ্টা করে বিখ্যাত হওয়া রেহানা ফতিমা

দ্য ওয়াল ব্যুরো: শবরীমালা মন্দিরে প্রবেশ করার চেষ্টা করে গত অক্টোবরে গোটা দেশের সংবাদ মাধ্যমের নজরে এসেছিলেন রেহানা ফতিমা। হিন্দুত্ববাদীদের বিষদৃষ্টিতেও পড়েছিলেন। সেই রেহানাকেই চেক জালিয়াতির জন্য একদিনের জেল খাটতে হলো। জরিমানাও দিতে হলো দু

চেক জালিয়াতির অভিযোগে জেল খাটলেন শবরীমালায় ঢুকতে চেষ্টা করে বিখ্যাত হওয়া রেহানা ফতিমা

শেষ আপডেট: 6 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: শবরীমালা মন্দিরে প্রবেশ করার চেষ্টা করে গত অক্টোবরে গোটা দেশের সংবাদ মাধ্যমের নজরে এসেছিলেন রেহানা ফতিমা। হিন্দুত্ববাদীদের বিষদৃষ্টিতেও পড়েছিলেন। সেই রেহানাকেই চেক জালিয়াতির জন্য একদিনের জেল খাটতে হলো। জরিমানাও দিতে হলো দু লক্ষ টাকার। গত সোমবার কেরলের আলাপুঝা জেলার এক আদালতে হাজির হতে হয় রেহানাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৪ সালে অনিল কুমার নামে এক জনের কাছ থেকে ২ লক্ষ  টাকা ধার নিয়েছিলেন। পরে ফেরত দেওয়ার সময় রেহানা যে চেক দিয়েছিলেন, সেটি বাউন্স করে। সেই মামলা বিভিন্ন আদালত ঘুরে কেরল হাইকোর্টে যায়। সেখানেও রায় যায় রেহানার বিরুদ্ধেই। অক্টোবরে রেহানা ও এক মহিলা সাংবাদিক শবরীমালায় প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু তাঁদের আটকে দেওয়া হয়। তিনি নিজেকে পূণ্যার্থী হিসেবে পরিচয় দিলেও মিডিয়ার একাংশ বলে তিনি প্রচারের জন্য এ সব করছেন। ফেসবুকে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে রেহানাকে একবার গ্রেফতারও করা হয়েছিল। বিতর্কে আগেও একাধিকবার পড়ছেন রেহানা। চেক জালিয়াতির অভিযোগ নিয়ে তাঁকে নতুন করে সমালোচনার মুখে পড়তে হলো।

```