Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ফের বিপর্যয় কংগ্রেসে, তেলঙ্গানায় ১২ বিধায়ক যোগ দিলেন কেসিআরের দলে

দলেদ্য ওয়াল ব্যুরো: বিপর্যয় আর পিছু ছাড়ছে না কংগ্রেসের। রাজস্থান আর পাঞ্জাবের পরে এ বার দক্ষিণে তেলঙ্গানা। রাজ্যের ১৮ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জনই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএসে যোগ দিলেন। তেলঙ্গানায় টিমটিম করে টিকে থাকে হাত

ফের বিপর্যয় কংগ্রেসে, তেলঙ্গানায় ১২ বিধায়ক যোগ দিলেন কেসিআরের দলে

শেষ আপডেট: 5 June 2019 18:30

দলেদ্য ওয়াল ব্যুরো: বিপর্যয় আর পিছু ছাড়ছে না কংগ্রেসের। রাজস্থান আর পাঞ্জাবের পরে এ বার দক্ষিণে তেলঙ্গানা। রাজ্যের ১৮ জন কংগ্রেস বিধায়কের মধ্যে ১২ জনই মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএসে যোগ দিলেন। তেলঙ্গানায় টিমটিম করে টিকে থাকে হাতে গোনা কংগ্রেস নেতাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী কেসিআর কংগ্রেস বিধায়কদের কিনছেন। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়ে সদ্য দল ত্যাগ করা কংগ্রেস নেতাদের দাবি, তাঁরা কেসিআরের নেতৃত্বে উদ্বুদ্ধ হয়েছেন। তাঁরা নিজেরাই গিয়ে টিআরএস পার্টিতে  ১২ জনকে নিতে অনুরোধ করেন।  স্পিকার শ্রীনিবাস রেড্ডি বলেছেন, এ বার থেকে বিধানসভায় টিআরএস বিধায়কদের সঙ্গেই বসবেন সদ্য দল ছেড়ে আসা কংগ্রেস বিধায়কেরা। দলত্যাগ বিরোধী আইন এঁদের বিরুদ্ধে প্রয়োগ করা সম্ভবত যাবে না, কারণ এঁরা সংখ্যায় বেশি। লোকসভা ভোটে মাত্র ৫২টি আসন পাওয়া কংগ্রেসের মধ্যে অন্তর্কলহ বেড়েই চলেছে। বিশেষ করে রাজস্থান ও পাঞ্জাবে। তেলঙ্গানার ১৭টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৩টি। তবে তার কয়েক মাস আগে তেলঙ্গানার বিধানসভা ভোটে খুবই শোচনীয় ফল হয়েছিল কংগ্রেসের। লোকসভায় টিআরএস ১৭টি-র মধ্যে ৯টি আসন পেয়েছে। কেসিআর-এর মেয়েও বিজেপি প্রার্থীর কাছে নিজ়ামাবাদ থেকে পরাজিত হয়েছেন। লোকসভা ভোটে রাজস্থানে কংগ্রেসের শোচনীয় ফলাফলের পর রাজ্যের দুই মন্ত্রী রমেশ মিনা ও উদয়লাল অঞ্জনা দাবি করেন, পরাজয়ের জন্য যিনি দায়ী তাঁকে চিহ্নিত করতে হবে। অশোক গহলৌত পরে বলেন, যোধপুরে পরাজয়ের দায়িত্ব শচীনকে নিতে হবে। আবার কংগ্রেস বিধায়ক পৃথ্বীরাজ মিনা দাবি তোলেন, শচীন পাইলটকেই মুখ্যমন্ত্রী করতে হবে, কারণ অশোক গহলৌত মানুষের উপর সব প্রভাব হারিয়ে ফেলেছেন। পাঞ্জাবেও মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে বিতর্কিত কংগ্রেসি নেতা ও মন্ত্রী নভজ্যোত সিং সিধুর। বৃহস্পতিবারই সিধুর হাত থেকে আঞ্চলিক প্রশাসন দফতর কেড়ে নিয়েছেন অমরিন্দর। এই সব নিয়ে সেখানেও কংগ্রেস খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই।  

```