Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাড়ছে ধর্ষণ: আইন আরও কঠোর করা নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার, সংসদে বললেন রাজনাথ সিং

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে পশুচিকিৎসক তরুণীকে গণধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া-সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল লোকসভা। এই ধরনের ঘটনা রুখতে আইন আরও কঠোর করা যায় কিনা তা খতিয়ে দেখতে প্রস্তুত বলে জানিয়ে দিল

বাড়ছে ধর্ষণ: আইন আরও কঠোর করা নিয়ে আলোচনায় প্রস্তুত সরকার, সংসদে বললেন রাজনাথ সিং

শেষ আপডেট: 2 December 2019 11:07

দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে পশুচিকিৎসক তরুণীকে গণধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া-সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল লোকসভা। এই ধরনের ঘটনা রুখতে আইন আরও কঠোর করা যায় কিনা তা খতিয়ে দেখতে প্রস্তুত বলে জানিয়ে দিল সরকার। সংসদের জিরো আওয়ারে হায়দরাবাদে তরুণী পশুচিকিৎসককে ধর্ষণের ব্যাপারে আলোচনার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই ঘটনার নিন্দা করার কোনও ভাষা তাঁর জানা নেই। তিনি বলেন, “যারা এই ধরণের বীভৎস ঘটনা ঘটায় তাদের কঠোর শাস্তি দিতে আইন আরও কঠোর করা যায় কিনা সে বিষয়ে সংসদে আলোচনা করতে আমরা রাজি আছি।”

আরও পড়ুন: ধর্ষণকারীদের পিটিয়ে মেরে ফেলা উচিত, রাজ্যসভায় বললেন জয়া বচ্চন

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ঘটনা সকলের মনেই আঘাত দিয়েছে। তিনি জানান যে নির্ভয়ার ঘটনার পরে আইন কঠোর করার পরেও এই ধরণের ভয়ঙ্কর ঘটনা এখনও ঘটছে। ২০০২ সালে দিল্লিতে বাসে ধর্ষণ ও তারপরে নৃশংসতার জেরে সারা দেশ তোলপাড় হয়েছিল। কিন্তু এই ধরণের ঘটনা বন্ধ হয়নি।

আরও পড়ুন: হায়দরাবাদের ধর্ষিতা বিচার পাক তাড়াতাড়ি, আমাদের মতো যেন না হয়, বললেন নির্ভয়ার মান

এ দিন অধিবেশনের শুরুতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়ে দেন যে, সদস্যদের তিনি এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে সুযোগ দেবেন। হায়দরাবাদের ঘটনাকে নারকীয় বলে বর্ণনা করে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় উল্লেখ করেন যে নির্ভয়ার পরেও কঠোর আইন হয়েছিল, কিন্তু তারপরে এখনও এই ধরনের ঘটনা ঘটে চলেছে। কংগ্রেসের উত্তম কুমার রেড্ডি হায়দরাবাদের ঘটনাকে ‘বেদনাদায়ক’ ও ‘অমানুষিক’ বলে ব্যাখ্যা করেন। রাজ্যপুলিশ প্রথমে ওই তরুণী পশুচিকিৎসকের পরিবারের অভিযোগ নিতে চায়নি বলে তেলঙ্গানা রাজ্যপুলিশেরও নিন্দা করেন। তিনি তেলঙ্গানা মদ বিক্রির বিরোধিতা করেন। দোষীদের দ্রুত ফাঁসিরও দাবি করেন তিনি। কোয়েম্বত্তুরে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রসঙ্গ তোলেন ডিএমকে সাংসদ টিআর বালু। নির্ধারিত সময়ের মধ্যেই যাতে পদক্ষেপ করা যায়, সে ব্যাপারে সরকারের উদ্যোগী হওয়া উচিত বলে মনে করেন বালু। মোটের উপরে সাংসদের বক্তব্য ছিল, সরকার যাতে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করে। সারা দেশে এই ধরনের ঘটনার প্রেক্ষিতে বিজেপির বিজেপির বান্দি সঞ্জয় কুমার বলেন, “দোষীকে ঘটনাস্থলেই শাস্তি দেওয়া উচিত আমাদের।” তিনি বলেন, “আমাদের স্থির করতে হবে আমরা কী ভাবে এই বিতর্ক করব। আমদের দেখতে হবে কী ভাবে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা যায়।” অধ্যক্ষ এই ঘটনার নিন্দা করা প্রসঙ্গে বলেন, “এই ঘটনায় আমরা এক সুর।”

```