Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রামমন্দির উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় এফআইআর দায়ের

সোমবার জেলা পুলিশের তরফে জানানো হয় যে, তামিলনাড়ু থেকে কেউ সেদিনই ভোরে একটি হুমকি ইমেল পাঠিয়েছেন। তার পরেই মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

রামমন্দির উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় এফআইআর দায়ের

রামমন্দির

শেষ আপডেট: 15 April 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার রামমন্দিরে (Ram Mandir) 'ভয়াবহ হামলার' হুঁশিয়ারি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় মঙ্গলবার এফআইআর (FIR) দায়ের হল। হুমকিবার্তা আসার পরপরই তদন্তের নির্দেশ দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার।

সোমবার জেলা পুলিশের তরফে জানানো হয় যে, তামিলনাড়ু থেকে কেউ সেদিনই ভোরে একটি হুমকি ইমেল পাঠিয়েছেন। তার পরেই মন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

এমনিতেই অযোধ্যায় রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনী তৈরি করে রেখেছে উত্তরপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনী 'ন্যাশনাল সিকিউরিটি গার্ড' (এনএসজি)-এর তত্ত্বাবধানে সেই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। যার মধ্যে বাছাই করা ২০০ অফিসার এবং জওয়ানও রয়েছেন ওই বাহিনীতে।

২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার পরেই রামমন্দিরের দায়িত্ব নিয়েছে ওই বাহিনী। সন্ত্রাস দমন অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনএসজি কমান্ডোদের পরিচিতি ‘ব্ল্যাক ক্যাট’ নামে।

হরিয়ানার মানেসরে সেই বাহিনীর প্রশিক্ষণ শিবিরেই যোগীর বাহিনী প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। তাঁদের পোশাকও ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের ধাঁচেই। 

মোট কথা কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিক থেকে আঁটসাট নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে রামলালার মন্দির চত্বর। তার মধ্যে এবার আফআইআর দায়ের হল হুমকিবার্তার ঘটনায়।


```