Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ছে কলকাতার কন্টেনমেন্ট জোনের সংখ্যা, দেখে নিন তালিকা

দ্য ওয়াল ব্যুরো: বাড়তে চলেছে কলকাতার কন্টেনমেন্ট জোনের সংখ্যা। বর্তমানে ২৫টি মাইক্রো কন্টেনমেন্ট জোন করা আছে শহরে। এবার সেই সংখ্যা বাড়ানো হল। ৪৮ টি কন্টেনমেন্ট জোন করা হল কলকাতায়। করোনা হু হু করে বাড়ছে বাংলায়। আর সবচেয়ে বেষজ করোনার প্রভাব

বাড়ছে কলকাতার কন্টেনমেন্ট জোনের সংখ্যা, দেখে নিন তালিকা

শেষ আপডেট: 5 January 2022 13:19

দ্য ওয়াল ব্যুরো: বাড়তে চলেছে কলকাতার কন্টেনমেন্ট জোনের সংখ্যা। বর্তমানে ২৫টি মাইক্রো কন্টেনমেন্ট জোন করা আছে শহরে। এবার সেই সংখ্যা বাড়ানো হল। ৪৮ টি কন্টেনমেন্ট জোন করা হল কলকাতায়। করোনা হু হু করে বাড়ছে বাংলায়। আর সবচেয়ে বেষজ করোনার প্রভাব দেখা গেছে কলকাতায়। তাই কলকাতাতে আরও কড়াকড়ি করা হচ্ছে। কন্টেনমেন্ট জোন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার উপ মহানাগরিক ও স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, 'পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। তবে কলকাতায় ৪৮টি কন্টেনমেন্ট জোন হচ্ছে।' তিনি আরও বলেন, 'এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের বেশি প্রভাব দেখা যাচ্ছে ফ্ল্যাট, আবাসন, হাউজিং কমপ্লেক্সগুলোতে। বস্তি এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম।' তিনি আরও বলেন, 'রাজ্য সরকারের গাইডলাইন মেনেই কন্টেনমেন্ট জোন করা হচ্ছে। কন্টেনমেন্ট জোন করার আগে নাগরিক স্বাধীনতার কথাও মাথায় রাখতে হচ্ছে।' করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে শহরের বিভিন্ন জায়গায়। পুরসভার অন্দরেও করোনার থাবা গ্রাস করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৬০-৬৫ জন পুরসভার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।   দেখুন নতুন কন্টেনমেন্ট জোনের তালিকা-

```