Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পড়শি রাজ্যের সূত্র ধরে বাংলাতেও আয়কর হানা, সোমবার রাত থেকে মদের কারখানায় চলছে তল্লাশি

ওড়িশার মদ কারখানায় নগদ উদ্ধারের সঙ্গে নদিয়ার আয়কর হানার যোগসূত্র রয়েছে। সোমবার রাত থেকে সেখানে চলছে তল্লাশি।

পড়শি রাজ্যের সূত্র ধরে বাংলাতেও আয়কর হানা, সোমবার রাত থেকে মদের কারখানায় চলছে তল্লাশি

শেষ আপডেট: 12 December 2023 16:34

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশা ও ঝাড়খণ্ডে আয়কর হানা নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। উদ্ধার হয়েছে পাহাড় প্রমাণ টাকা। সেই ঘটনায় নাম জড়িয়েছে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর। এবার সেই সূত্র ধরে বাংলাতেও আয়কর হানা। নদিয়ার কল্যাণীতে ৫ নম্বর ওয়ার্ডে একটি মদের কারখানায় হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। সোমবার রাতে আয়কর দফতরের ৬ জনের একটি টিম পৌঁছে গিয়েছে ওই মদের কারখানায়। সঙ্গে রয়েছেন সিআরপিএফ-এর জওয়ানরাও।

 ‘অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেডনামে ওই কারখানায় আয়কর অফিসাররা হানা দেয়। সূত্রের খবর, ওড়িশার মদ কারখানায় নগদ উদ্ধারের সঙ্গে নদিয়ার আয়কর হানার যোগসূত্র রয়েছে। সোমবার রাত থেকে সেখানে চলছে তল্লাশি। আপাতত পুরো কারখানা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কারখানার ভিতরের কোনও কর্মীকেই বাইরে আসতে দেওয়া হচ্ছে না। একইসঙ্গে এখনও পর্যন্ত কাউকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। চলছে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব।

 আয়কর দফতর সূত্রের খবর, সোমবার কল্যাণীর ওই মদের কারখানায় প্রবেশের পর প্রথমে কারখানার ভিতরে থাকা নথি পরীক্ষা করে দেখেন আধিকারিকেরা। এরপর একাধিক অসঙ্গতি মেলায় কর্মী এবং আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। মঙ্গলবার দুপুর গড়িয়ে বিকেল হওয়া পর্যন্ত চলছে তল্লাশি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে কল্যাণীর ওই মদের কারখানাটি তৈরি হয়েছিল। প্রথমে যে মালিক পক্ষ ছিল, তাঁরা দুবছর পরে কারখানা বিক্রি করে দিয়ে চলে যায়। বর্তমানে অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেডনামে একটি সংস্থাট কারখানাটি চালাচ্ছে।

 প্রসঙ্গত, মদ প্রস্তুতকারক সংস্থা বৌধ ডিস্টিলিয়ারির সঙ্গে যোগে ওড়িশায় ও ঝাড়খণ্ডে হানা দিয়েছে আয়কর দফতর। এই সংস্থার সঙ্গে যোগ রয়েছে ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ প্রসাদ সাহুর। সাংসদের ঝাড়খণ্ডের বাড়িতেও হানা দিয়েছেন আয়কর অফিসাররা। তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৩৫৩ কোটি টাকার খোঁজ পেয়েছেন আয়কর অফিসাররা। অন্যদিকে, সোমবার আইএফএ-র প্রাক্তন সচিব তথা বর্তমান শিল্পকর্তা উত্‍পল গঙ্গোপাধ্যায়ের কলকাতার  বাড়িতেও হানা দিয়েছেন আয়কর অফিসাররা।


```