
শেষ আপডেট: 14 February 2023 09:03
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও মুম্বইয়ের বিবিসি অফিসে (BBC office) হানা দিল আয়কর দফতর (Income Tax raid)। এমনিতেই গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্র নিয়ে শোরগোল পড়ে গেছে। তার মধ্যেই আয়কর দফতরের অভিযান নতুন করে বিতর্ক ছড়াল।
প্রসঙ্গত, ২০০২-এর গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রকে কেন্দ্র করে ভারতে বিতর্ক চলছে। বিবিসি তথ্যচিত্রটি ভারতে প্রদর্শনের ব্যবস্থা করেনি। কিন্তু সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে। তথ্যচিত্রটিতে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা এবং ভারতে মুসলিমদের দুর্দশা তুলে ধরা হয়েছে।
কেন্দ্র সরকার ভারতে এই তথ্যচিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নির্দেশ নিয়েও মামলা চলছে সুপ্রিম কোর্টে। উচ্চ আদালত, কেন্দ্রের থেকে নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাদের বক্তব্য জানতে চেয়েছে।
এই বিতর্ক যখন চলছে সেই আবহেই বিসিসি-র দুই অফিসে আয়কর হানা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু কেন এই হানা? এখনও পর্যন্ত এই হানার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র তথ্যচিত্রের কারণেই হতে পারে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, দিল্লি ও মুম্বইয়ের অফিসে যাঁরা কাজ করছিলেন তাঁদের ফোন প্রথমে বাজেয়াপ্ত করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের।
আয়কর দফতর সূত্রের খবর, আন্তর্জাতিক কর ও টাকা স্থানান্তরিত করা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই বিষয়েই জরিপ করতেই এই অভিযান। আয়কর দফতরের এক আধিকারিকের কথায়, অফিসাররা কোনও রেইড চালাননি, শুধুমাত্র বিবিসি-র অ্যাকাউন্ট বুক চেক করতে গিয়েছেন।
ভ্যালেন্টাইন্স ডে ভারতীয় সংস্কৃতি নয়! প্রতিবাদে পথকুকুরদের বিয়ে দিল হিন্দুত্ববাদী সংগঠন