Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির হিংসায় অভিযুক্ত 'শুধুই' তাহির কেন, তাঁর নামের জন্য? প্রশ্ন তুললেন জাভেদ আখতার

দ্য ওয়াল ব্যুরো: এত বড় হিংসার ঘটনায় শুধু আপ নেতা তাহির হোসেনের নামেই এফআইআর দায়ের হল! ঘটনাচক্রে 'তাহির' হওয়ার কারণেই তিনি বলির মুখে পড়লেন? এমনই প্রশ্ন তুলেছেন বলিউড সংগীতকার জাভেদ আখতার। এই প্রশ্ন তুলে টুইট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের ক

দিল্লির হিংসায় অভিযুক্ত 'শুধুই' তাহির কেন, তাঁর নামের জন্য? প্রশ্ন তুললেন জাভেদ আখতার

শেষ আপডেট: 28 February 2020 09:47

দ্য ওয়াল ব্যুরো: এত বড় হিংসার ঘটনায় শুধু আপ নেতা তাহির হোসেনের নামেই এফআইআর দায়ের হল! ঘটনাচক্রে 'তাহির' হওয়ার কারণেই তিনি বলির মুখে পড়লেন? এমনই প্রশ্ন তুলেছেন বলিউড সংগীতকার জাভেদ আখতার। এই প্রশ্ন তুলে টুইট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের কদর্য আক্রমণের মুখে পড়েন তিনি। অভিযোগ ওঠে, অপরাধীকে আড়াল করছেন জাভেদ আখতার। পরে আবার একটি টুইট করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। লেখেন, তাহির কেন তা নিয়ে তিনি প্রশ্ন তুলতে চাননি, তিনি বলতে চেয়েছেন কেন 'শুধুই' তাহির। অন্য নেতারা নন কেন। অবস্থান স্পষ্ট করার পরেও অবশ্য থামেনি আক্রমণ। রবিবার রাত থেকে নাগরিকত্ব আইন নিয়ে দিল্লির উত্তর-পূর্বে চলতে থাকা হিংসার বলি হয়েছেন এখনও পর্যন্ত ৪৩ জন। তাঁদের মধ্যেই এক জন ২৬ বছরের অঙ্কিত শর্মা। বুধবার চাঁদবাগের একটি নর্দমা থেকে উদ্ধার হয় তাঁর পচা-গলা দেহ। শরীরে চারশোটিরও বেশি ক্ষত মিলেছে তাঁর। তাঁকে কুপিয়ে মেরে গুলি করা হয় বলে জানান তদন্তকারীরা। অঙ্কিতের দেহ উদ্ধারের পরই, তাঁর বাবা রবীন্দ্র শর্মা আপ নেতা তাহির হোসেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন ছেলেকে খুন করার। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাহির হোসেনের নামে খুন এবং অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়। অস্ত্রশস্ত্রও উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। তাঁর বাড়িটি সিল করে দেয় পুলিশ। এর পরেই জাভেদ আখতার টুইট করেন, “কত লোক মারা গিয়েছে, কত জন আহত হয়েছে, কত বাড়ি জ্বলেছে, কত দোকানে লুট চালানো হয়েছে, কত লোক ভীত-সন্ত্রস্ত, কিন্তু পুলিশ শুধু এক জনের বাড়িতে হানা দিয়েই সিল করেছে এবং গৃহকর্তাকে খুঁজছে। ঘটনাচক্রে তাঁর নামটি তাহির। দিল্লি পুলিশের এমন দক্ষতাকে সাধুবাদ জানাতে হয়।” https://twitter.com/Javedakhtarjadu/status/1233017709941731328 জাভেদের এই টুইটের পরই নেটিজেনদের একাংশ তাঁকে কদর্য আক্রমণ করতে শুরু করে। অভিযোগ ওঠে, তিনি দোষীর হয়ে কথা বলছেন। সমালোচনার ঝড় শান্ত করতে আরও একটি টুইট করে তাঁর বক্তব্য স্পষ্ট করেন জাভেদ। তাঁর কথায়, “আমার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে। আমি বলছি না ‘কেন তাহির’, আমার বক্তব্য ‘কেন শুধুই তাহির’কে বলির পাঁঠা করা হল? পুলিশের উপস্থিতিতে আরও যারা হিংসা ছড়ানোর হুমকি দিল, তাদের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের হল না? হাইকোর্টও এক্ষেত্রে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে!” https://twitter.com/Javedakhtarjadu/status/1233175856337604608 অঙ্কিতের প্রতিবেশীরা জানান, তাহির হুসেনের পাঁচতলা বাড়ির ছাদ থেকে পাথর ও পেট্রোল বোমা ছোড়া হচ্ছিল। সেই পাথরের আঘাতেই অঙ্কিতের মৃত্য হয়ে থাকতে পারে। অঙ্কিত শর্মার মৃত্যু নিয়ে টুইটারে ক্রমাগত নিজের ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা কপিল মিশ্র। একাধিক টুইট করে তিনি বলেন, আপ কাউন্সিলরের মদতেই এলাকায় অশান্তি হচ্ছে। অথচ তাঁকে বাঁচানোর চেষ্টা করছে কেজরিওয়ালের সরকার। এমনকি এই সংঘর্ষের পিছনে কেজরিওয়ালের হাত রয়েছে বলেও অভিযোগ করেন কপিল মিশ্র। অন্যদিকে বৃহস্পতিবারই একটি ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন আপ নেতা। তবে তার কয়েক ঘণ্টা পরেই তাহির হুসেনের বিরুদ্ধে অঙ্কিতকে খুনের অভিযোগে মামলা দায়ের হয়। এফআইআর-এ ছেলের মৃত্যুর জন্য দায়ী করে তাহির হুসেনেরই নাম লিখেছিলেন অঙ্কিত শর্মার বাবা। এই এফআইআর দায়ের হওয়ার খানিকক্ষণের মধ্যেই আম আদমি পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে তাহির হুসেনকে।

```