Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উদ্বোধক মমতার নাম পাল্টে দেব! সুপারস্টার একেই বলে, খোঁচা কুণাল

কটাক্ষের সুরে বিরোধীরা বলছেন, "বেচারা দেব! এখন তো ভোটও নেই! খামোখা দিদির উদ্বোধন করা প্রকল্পকে আবার দিদির অনুপ্রেরণায় উদ্বোধন করার কি খুব দরকার ছিল?"

উদ্বোধক মমতার নাম পাল্টে দেব! সুপারস্টার একেই বলে, খোঁচা কুণাল

কুণাল ঘোষ ও দেব।

শেষ আপডেট: 7 September 2024 11:36

দ্য ওয়াল ব্যুরো: একই স্বাস্থ্য পরিষেবার দু' দু'বার উদ্বোধন! তাও আবার মাত্র ৬ মাসের ব্যবধানে!

মার্চে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ সেপ্টেম্বর আবার সেই একই ডায়ালিসিস সেন্টারের উদ্বোধন হয়ে গেল। 

শুধু তাই নয় উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম সরে সেখানে বসল তৃণমূলেরই সাংসদ অভিনেতা দেবের নাম! বিরোধীদের কারও অভিযোগ নয়, খোদ শাসকদলের নেতা কুণাল ঘোষ এ ব্যাপারে দুটি ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করে তীব্র কটাক্ষ করেছেন দলেরই সাংসদ দেবকে। বিষয়টি প্রকাশ্যে আসতে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

টুইটে কটাক্ষের সুরে অভিনেতা-সাংসদ দেবকে অভিনন্দন জানিয়ে কুণাল লিখেছেন, "একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে CMএর নাম পাল্টে MP. সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক!"


এ ব্যাপারে দেবের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। কুণালও বিষয়টি নিয়ে নতুন করে কোনও মন্তব্য করতে চাননি। তবে শাসকদলের নেতার এহেন পোস্ট ঘিরে সমাজ মাধ্যমে তো বটেই রাজনৈতিক মহলেও জোর শোরগোল তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, বহুক্ষেত্রে যেখানে অর্থ সঙ্কটের কথা বলা হচ্ছে, সেখানে একই ইউনিট ঘটা করে দু দু'বার উদ্বোধন কেন?

যদিও প্রশাসের একটি সূত্রের দাবি, এতে দেবের কোনও হাত নাও থাকতে পারে। সম্ভবত, সাংসদের সহযোগী এবং দফতরের কর্মীদের ভুলেই এমনটা হল। সেক্ষেত্রে কীভাবে বিষয়টি সকলের নজর এড়িয়ে গেল, উঠছে সেই প্রশ্নও।

কটাক্ষের সুরে বিরোধীরা বলছেন, "বেচারা দেব! এখন তো ভোটও নেই! খামোখা দিদির উদ্বোধন করা প্রকল্পকে আবার দিদির অনুপ্রেরণায় উদ্বোধন করার কি খুব দরকার ছিল?"


```