Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোন পথে সন্দেশখালিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শাহজাহান? চার্জশিটে বড় দাবি ইডির

তদন্তকারীদের দাবি, শাহজাহানের এই বিশাল সাম্রাজ্যের পরিমাণ হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে। 

কোন পথে সন্দেশখালিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শাহজাহান? চার্জশিটে বড় দাবি ইডির

শাহজাহান শেখ। ফাইল ছবি।

শেষ আপডেট: 14 June 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো: গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হামলায় মাথা ফেটেছিল তিন ইডি আধিকারিকের।

ঘটনার তদন্তে নেমে ইডি আধিকারিকরা জানতে পেরেছিলেন, জমি-ভেড়ি লুঠ-সহ হাজারও বেআইনি কারবারের হোতা শাহজাহান কালো টাকার একাংশ এলাকার গরিব মানুষের মধ্যে বিলিয়ে নিজের কর্তৃত্ব বজায় রেখেছিলেন। একদিকে চলত বেয়াড়াদের ওপর অত্যাচার অন্যদিকে অনুগতদের যৎকিঞ্চিৎ সাহায্য করা।

ইডি সূত্রের দাবি, শুধু এলাকার গরিব মানুষকে অল্প সল্প দান ধ্যান করা নয়, দলের প্রভাবশালী মন্ত্রী বিধায়ক নেতাদেরও দামি উপহার পৌঁছে দিতেন শাহজাহান। সেই সূত্রেই সকলকে হাতে রেখে ক্রমেই ফুলে ফেঁপে উঠেছিল শাহজাহানের বেআইনি কারবার।

সূত্রের খবর, চার্জশিটেও এই বিষয়টির উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা। নির্দিষ্ট করে একজন বিধায়কের নামও উল্লেখ করা হয়েছে। 

ইডির দাবি, বিধায়ককে উপহার দেওয়া ওই টাকা অবশ্য শাহজাহান দেননি। সেটি আদায় করা হয়েছিল এক ব্যবসায়ীর কাছ থেকে। আদালতে তদন্তকারী সংস্থার দাবি, জোর করে জমি-ভেরি দখলের বিপুল কালো টাকা মাছ ও ইটভাটা ব্যবসার মাধ্যমে সাদা করতেন শাহজাহান।

তবে ইডির ওপর হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন সন্দেশখালির শাহেনশা।  দীর্ঘ টালবাহানার পর ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশ মিনাখাঁর গোপন ডেরা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে। পরে আদালতের নির্দেশে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় সংস্থা।

সন্দেশখালি কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত প্রায় ২৬১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। শাহজাহানের তিনটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারীদের দাবি, শাহজাহানের এই বিশাল সাম্রাজ্যের পরিমাণ হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে। 

তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, প্রভাবশালীদের দামি উপহার দেওয়ার মাধ্যমে ক্রমেই সন্দেশখালিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শাহজাহান। কারা কারা ছিলেন শাহজাহানের এই উপহারের তালিকায়, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


```