Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মের সময়ে ছিলেন এই নার্সই, ওয়ানাড়ে-তে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন রাহুল

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের অমেঠি থেকে হেরে গেলেও, কেরলের ওয়ানাড়ে কেন্দ্র থেকে জিতেছেন তিনি। লোকসভা ভোটের পরে সেখানেই তিন দিনের সফরে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওই সফরেরই শেষ দিনে রাজাম্মা রাজাপ্পানের সঙ্গে দেখা করলেন রাহুল।

জন্মের সময়ে ছিলেন এই নার্সই, ওয়ানাড়ে-তে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন রাহুল

শেষ আপডেট: 9 June 2019 16:18

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের অমেঠি থেকে হেরে গেলেও, কেরলের ওয়ানাড়ে কেন্দ্র থেকে জিতেছেন তিনি। লোকসভা ভোটের পরে সেখানেই তিন দিনের সফরে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওই সফরেরই শেষ দিনে রাজাম্মা রাজাপ্পানের সঙ্গে দেখা করলেন রাহুল। তিনি ওয়ানাড়ে কেন্দ্রেরই এক জন ভোটার। প্রায় ৭০ বছর বয়সি ওই নার্সকে জড়িয়ে ধরতেও দেখা যায় রাহুলকে। জানা গিয়েছে, রাজাম্মার সঙ্গে রাহুলের পরিচিতি আজ থেকে ৪৯ বছর আগে! রাহুলের জন্মের সময়ে উপস্থিত ছিলেন তরুণী ওই নার্স। কংগ্রেস সভাপতি রাহুলের ওয়ানাড়ের টুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার হয়েছে, যেখানে রাহুলকে দেখা যাচ্ছে ওই নার্সকে আলিঙ্গন করতে। দেখুন সেই টুইট। https://twitter.com/RGWayanadOffice/status/1137594151300558849 প্রসঙ্গত, এই মাসেই রাহুলের জন্মদিন। আগামী ১৯ জুন তিনি ৪৯-এ পা দেবেন। তার আগে, গত শুক্রবার থেকে ওই লোকসভা কেন্দ্রে বিভিন্ন রোড শো করেছেন রাহুল। উত্তর কেরলের তিনটি জেলা ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সে সময়েই মনে করে রাজাম্মার সঙ্গে দেখা করেন রাহুল। উষ্ণ সৌজন্য বিনিময় করেন তাঁর সঙ্গে। নির্বাচন পরবর্তী এই সফরের একটি রোড শো-তে রাহুল গান্ধী অভিযোগ করেন, মোদীর লোকসভা নির্বাচনের প্রচারে ‘মিথ্যে, বিষ ও ঘৃণা' ছিল। পাশাপাশি কংগ্রেস সত্য, প্রেম ও স্নেহতে ভরা ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি জনতার সামনে জানান, ‘‘জাতীয় পর্যায়ে আমাদের লড়তে হয়েছে বিষের সঙ্গে। মোদীর প্রচার জুড়ে মিথ্যে, বিষ, ঘৃণা ও দেশের মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা ছিল। তিনি নির্বাচনের সময় মিথ্যা বলেছেন অনেক। কংগ্রেস কিন্তু সব সময়ে সত্য, প্রেম ও স্নেহের পাশে ছিল।''
রোড শো-এর পরে কাছেই চা ও জলখাবারের জন্য এক স্থানীয় খাবারের দোকানে আসেন রাহুল। সেখানেই সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করেন। এই কেন্দ্রে জেতার পরে প্রথম সফরে আসা রাহুলকে ঘিরে ধরেন সমর্থকেরা। জমায়েত হওয়া সাধারণ মানুষের হাতে ব্যানার ছিল, ‘‘আমরা আপনার সঙ্গে আছি, রাহুল।'' সদ্য শেষ হওয়া সাত পর্যায়ের লোকসভা নির্বাচনে এই প্রথম বার রাহুলকে একই সঙ্গে দু'টি কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে দেখা গিয়েছে। উত্তরপ্রদেশের অমেঠিতে তিনি হেরে যান বিজেপির স্মৃতি ইরানির কাছে। কিন্তু ওয়ানাড়ে-তে ৪.৩১ লক্ষ ভোটের বড় ব্যবধানে জেতেন তিনি।

```