Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়ের আনন্দে রিভলভার নিয়ে শূন্যে গুলি কনের! মামলা দায়ের হতেই পালালেন নববধূ

দ্য ওয়াল ব্যুরো: সাজানো-গোছানো বিবাহ বাসর। সবে মালাবদলের অনুষ্ঠান হয়েছে। স্টেজের উপর কারুকার্য করা সোফায় বসে রয়েছেন বর-কনে। এমন সময় একজন পাশ থেকে এসে কনের হাতের তুলে দিলেন একটি রিভলভার। সময় নষ্ট না করে, উপর দিকে তাক করে শূন্যে চার রাউন

বিয়ের আনন্দে রিভলভার নিয়ে শূন্যে গুলি কনের! মামলা দায়ের হতেই পালালেন নববধূ

শেষ আপডেট: 10 April 2023 09:15

দ্য ওয়াল ব্যুরো: সাজানো-গোছানো বিবাহ বাসর। সবে মালাবদলের অনুষ্ঠান হয়েছে। স্টেজের উপর কারুকার্য করা সোফায় বসে রয়েছেন বর-কনে। এমন সময় একজন পাশ থেকে এসে কনের হাতের তুলে দিলেন একটি রিভলভার। সময় নষ্ট না করে, উপর দিকে তাক করে শূন্যে চার রাউন্ড গুলি ছুড়লেন কনে (Bride Fires In Air), তাও মাত্র ৫ সেকেন্ডে! ঘটনার ভিডিও ভাইরাল হতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। সদ্য বিবাহিত তরুণীর নামে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। যদিও তরুণী পলাতক।

ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরস (Hathras) এলাকার। শুক্রবার সালেমপুর গ্রামের একটি গেস্ট হাউসে বসেছিল ওই বিয়ের আসর। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মালাবদলের পর সোফায় বসে থাকা কনের হাতে একটি রিভলভার তুলে দেন কালো রঙের শার্ট পরা এক ব্যক্তি। এরপরেই মাত্র ৫ সেকেন্ডের মধ্যে পরপর শূন্যে চার রাউন্ড গুলি ছোড়েন কনে। তারপর রিভলভারটি ফেরত দিয়ে দেন কালো জামা পরা ওই ব্যক্তির হাতে। পাশেই ভয়ার্ত মুখে বসে ছিলেন বর। কনের পাশে দাঁড়িয়ে আরও একজনকে হাসতে দেখা যায়।

https://twitter.com/Mudgal12/status/1645075012226019335

ঘটনার ভিডিও ভাইরাল হতেই স্বতঃপ্রনোদিত হয়ে একটি মামলা দায়ের করে তদন্ত করতে শুরু করে পুলিশ। হাথরসের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সিং জানিয়েছেন, খুব শিগগিরই এই ঘটনায় কনের পরিবারের লোকজনকে জেরা করা হবে। যে ব্যক্তি কনের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছিলেন, তাঁর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

উত্তর ভারতের একাধিক জায়গায় বিয়ে অথবা যে কোনও শুভ কাজ উদযাপনে গুলি ছোড়ার রেওয়াজ রয়েছে (celebratory firings)। তবে এরকম ঘটনায় গুলি লেগে মৃত্যু কিংবা আহত হওয়ারও একাধিক নজির রয়েছে। তারপরেই আইন করে উদযাপনমূলক গুলি ছোড়া নিষিদ্ধ করা হয় সরকারের তরফে। ২০১৯ সালে অস্ত্র আইনের ধারায় লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেও যে কোনও জমায়েত, ধর্মীয় উৎসব, বিয়ে এবং অন্য অনুষ্ঠানে গুলি ছোড়াকে শাস্তিযোগ্য অপরাধ বলে চিহ্নিত করা হয়। অপরাধ প্রমাণিত হলে ১ লক্ষ টাকা জরিমানা কিংবা দু বছরের জেল অথবা দুটিই হতে পারে। কোনও রকম ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও উদযাপনমূলক গুলি ছোড়ার ঘটনা দেখলেই পুলিশের স্বতঃপ্রনোদিত হয়ে মামলা দায়ের করার নিদান রয়েছে। কিন্তু তারপরেও এই ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। হাথরসের এই ঘটনার ক্ষেত্রে নববধূ পলাতক বলেই সূত্রের খবর।

রামনবমীর গন্ডগোলে হাইকোর্টের পর্যবেক্ষণ: কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের প্রয়োজন আছে


```