Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী বারণ করেছেন, প্লিজ় বেরিও না! দরজা আগলে বাবাকে অনুরোধ করছে ছোট্ট মেয়ে, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন। ঘর থেকে বেরোনো মোটে উচিত নয়। করোনাভাইরাস সংক্রমণ রুখতে সারা দেশের মানুষকে এই নিদানই দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু সে আর সকলে শুনছে কই! প্রায়ই অভিযোগ আসছে নিয়ম ভাঙার। পুলিশি শাসনও চলছে জায়গায় জায়গায়। এব

প্রধানমন্ত্রী বারণ করেছেন, প্লিজ় বেরিও না! দরজা আগলে বাবাকে অনুরোধ করছে ছোট্ট মেয়ে, দেখুন ভিডিও

শেষ আপডেট: 1 April 2020 08:22

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউন। ঘর থেকে বেরোনো মোটে উচিত নয়। করোনাভাইরাস সংক্রমণ রুখতে সারা দেশের মানুষকে এই নিদানই দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। কিন্তু সে আর সকলে শুনছে কই! প্রায়ই অভিযোগ আসছে নিয়ম ভাঙার। পুলিশি শাসনও চলছে জায়গায় জায়গায়। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক খুদের শাসন। শাসন না বলে তাকে আদর বলাই ভাল। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি ঘরের বাইরে বেরোতে যাচ্ছেন, কিন্তু তাঁর ছোট্ট মেয়েটি দরজা আঘলে দাঁড়িয়ে রয়েছে। বাবাকে মনে করিয়ে দিচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু ২১ দিনের জন্য কাউকে বেরোতে বারণ করেছেন! মেয়ের সেই মিষ্টি কথা শুনে আর কী বেরোতে পারেন কোনও বাবা! শুধু বাবা কেন, নেটিজেনরাও আবেগে ভাসছেন ছোট্ট মেয়ের 'মাত যাও' অনুরোধ শুনে। 

দেখুন ভিডিও।

https://twitter.com/PemaKhanduBJP/status/1244901187498827776 অরুণাচলের মুখ্যমন্ত্রী লিখেছেন, বাচ্চাটির বাবা এমন ভাবে তৈরি হয়েছিলেন, যেন অফিস যাবেন তিনি। আর তাতেই এই প্রতিক্রিয়া জানায় তাঁর মেয়ে। দরজা আটকে মোদীজির আবেদন মনে করিয়ে দেয়। করোনাভাইরাসের সঙ্গে লড়ার জন্য লকডাউনের গুরুত্ব এই বাচ্চাটির চেয়ে ভাল আর কে বুঝেছে! আজ আট দিন হয়ে গেল, সারা দেশ লকডাউন। ভারতের নানা প্রান্তে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়ে যাওয়ার পরে তা যাতে আর না বাড়ে, সে জন্য ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই ক'দিন মানুষের সঙ্গে মানুষ মেলামেশা বন্ধ করলে, সামাজিক দূরত্ব বাড়লে, করোনাভাইরাসের সংক্রমণ রোখা যেতে পারে খানিকটা। এপ্রিল মাসের ১৪ তারিখ পর্যন্ত এই লকডাউন চলবে।

```